ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
যে নতুন তথ্য দিয়েছেন ক্যাসিনো খালেদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 11:31 AM

যে নতুন তথ্য দিয়েছেন ক্যাসিনো খালেদ

যে নতুন তথ্য দিয়েছেন ক্যাসিনো খালেদ

ক্যাসিনো ডন খালেদ মাহমুদ ভুঁইয়া ক্যাসিনো থেকে উঠানো টাকা হুন্ডির মাধ্যমে জার্মানিতে তার সহযোগীদের কাছে পাঠাতেন। ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাঠালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ব্যাংক কর্মকর্তাদের সন্দেহের মধ্যে পড়তে পারেন সেই বিষয়টি লক্ষ্য রেখে তিনি চালাকির আশ্রয় নিয়েছিলেন।

মতিঝিল ক্লাবপাড়াসহ যেসব স্থান থেকে ক্যাসিনোর টাকা উঠাতেন ওই টাকার ভাগবাটোয়ারা করে তার ভাগে যত টাকা থাকতো সেই টাকা তিনি বিদেশে পাঠাতেন। র‌্যাব ও পুলিশের তদন্তকারী সংস্থার সদস্যরা তার তিনটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেলেও সেখানে উল্লেখযোগ্য কোনো লেনদেনের তথ্য পায়নি। বিষয়টি তাদের নজরে আসে এবং সন্দেহ হয়।

একপর্যায়ে অর্থ রাখার বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠাতেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। পল্টন থানা যুবলীগের সদস্য রাকিব হোসেন নামে তার গ্যাংয়ের সদস্য জার্র্মানিতে থাকেন। রাকিব মতিঝিলের সুমন হত্যার অন্যতম আসামি। সূত্র: মানবজমিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status