ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
খোঁজ মিলছে না বশেমুরবিপ্রবির সেই ভিসির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 September, 2019, 10:50 AM
সর্বশেষ আপডেট: Monday, 30 September, 2019, 4:36 PM

খোঁজ মিলছে না বশেমুরবিপ্রবির সেই ভিসির

খোঁজ মিলছে না বশেমুরবিপ্রবির সেই ভিসির

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন ক্যাম্পাস ছেড়েছেন। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার কিছু পর তার তিনি তার বাংলো থেকে নিজ গাড়িতে করে বের হয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, খোন্দকার নাসির উদ্দিন যখন ক্যাম্পাস ছেড়ে যান তখন রাএ গাড়ির সামনে পুলিশের একটি গাড়িও ছিল। তবে তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং জুতা প্রদর্শন করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, ভিসি নাসির অসুস্থ ও ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছিলেন। তাই তিনি ক্যাম্পাস ত্যাগ করেছেন। তবে তিনি কোথায় গেছেন তা বলতে পারেননি জেলা প্রশাসক।

উল্লেখ্য, খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।  ফেসবুকে ব্যক্তিগত পেজে শেয়ার দেওয়ার অভিযোগকে সামনে এনে গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়ে। ঘটনাটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন। তখনই প্রকাশ পায় যে, তিনি এক বছরেই আরও ২৭ শিক্ষার্থীকে শাসন করার নামে তুচ্ছ কারণে বহিষ্কার, সাময়িক বহিষ্কার ও শো-কজ করেছেন। এরপর থেকে বশেমুরবিপ্রবি’এর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status