ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, স্থানীয় সময় রাত নয়টায় প্রধানমন্ত্রী ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে আবুধাবি হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত আটটায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে একই বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
আগামীকাল ১ অক্টোবর ভোরে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।