ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বন্যায় ২৭ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 September, 2019, 9:36 AM

বন্যায় ২৭ জনের মৃত্যু

বন্যায় ২৭ জনের মৃত্যু

ভারতের বিহারে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিহারের রাজধানী পাটনাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

বিহারের ২৪ জেলায় আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার পর্যন্ত পাটনার সব স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিহারে ভারী বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাটনা। সেখাননে বিদ্যুৎ এবং পানির অভাবে দিন কাটাচ্ছেন বহু বাসিন্দা। বিহারের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় জাতীয় দুর্যোগ প্রশমনের ১৯টি টিম মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, উত্তর প্রদেশেও গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। লক্ষ্ণৌও, আমেঠি, হারদোই এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status