ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মাকে গ্রেফতারের কারণ জানতে মেহবুবা মুফতির মেয়ের চিঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:30 PM

মাকে গ্রেফতারের কারণ জানতে মেহবুবা মুফতির মেয়ের চিঠি

মাকে গ্রেফতারের কারণ জানতে মেহবুবা মুফতির মেয়ের চিঠি

৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের আগের রাতে কাশ্মীরের অন্য নেতাদের সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও গৃহবন্দি করে রাখা হয়।

কিন্তু তাকে কেন আটক রাখা হয়েছে- এর কারণ জানতে সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে ইলতিজা কেন্দ্রীয় সরকারে কাছে চিঠি দিয়েছেন।

জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে আটকের সময় তার পরিবারকে দেয়া সরকারি নোটিশে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিগ্ন ঘটার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।

মাকে গৃহবন্দি করার পর থেকে ইলতিজাই তার টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করছেন। মায়ের গ্রেফতারের কারণ জানতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির একটি ছবি ওই টুইটার অ্যাকাউন্টে পোস্ট দেন তিনি।

দেশটির দণ্ডবিধির ১৪৪ ধারায় বিনাকারণে মাসের পর মাস ধরে কাউকে আটক রাখা যে অবৈধ তাও তিনি চিঠিতে উল্লেখ করেন। খবর দ্য ডনের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status