ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নদীতে সাঁতার কাটছে ৬৫ ফুটের রহস্যময় দানব! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:28 PM

নদীতে সাঁতার কাটছে ৬৫ ফুটের রহস্যময় দানব! (ভিডিও)

নদীতে সাঁতার কাটছে ৬৫ ফুটের রহস্যময় দানব! (ভিডিও)

চীনের ইয়াংগৎজি নদীতে সাঁতার কাটতে দেখা গেল কালো রঙের এক ভয়ানক রহস্যময় প্রাণীসদৃশ। দেশটির হুবেইপ্রদেশের থ্রি জর্জ বাঁধের কাছে স্রোতের মধ্যে এই

রাক্ষুসে অবয়বটি এমনভাবে ভেসে যাচ্ছিল, যে কেউ দেখলে মনে করবে হয়তো নীল তিমির চেয়েও বড় কোনো জলদানব এটি।

বিষয়টি কী তা জানতে এর ভিডিও করে চীনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেউ একজন।

এর পরই তা ভাইরাল হয়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

বিবিসির খবর অনুযায়ী, ভিডিওটি ইতিমধ্যে ৬০ লাখ বার দেখা হয়ে গেছে। শেয়ার হয়েছে অগণিত। অনেকেই পানিতে সাঁতার কাটতে থাকা এই রহস্যময় অবয়বকে ‘থ্রি জর্জেস ওয়াটার মনস্টার’ অর্থাৎ জলদানব নামে ডাকছেন একে।

কেউ কেউ আবার একটু বাড়িয়ে চীনের পৌরাণিক দৈত্য হিসেবে বর্ণনা করেছেন।

গত কয়েক দিন ধরে ওই রহস্যময় কাঠামোটিকে নিয়ে এমন অলীক জল্পনা-কল্পনা বেশ চলছিল।

এমন জল্পনার পালে হাওয়া দেয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তারা জানায়, জলদানব নয়, বড় আকারের অ্যানাকোন্ডা প্রজাতির সাপের দেহ হতে পারে এটি।

পরে অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে আসে, তাতে মুখবন্ধ হয়ে যায় চীনের নেটিজেনদের। অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরসে মেতে ওঠেন। দ্য গার্ডিয়ান জানায়, বিষয়টিকে উদ্ধার করে টেনে ডাঙ্গায় তোলেন স্থানীয় এক নৌকাঘাটের শ্রমিকরা।

দেখা যায়, দানব বা সাপ কিছুই নয়; এটি ৬৫ ফুটের কালো রঙের একটি বড় পলিব্যাগ। শ্রমিকরা বলছেন, কোনো একটি শিপইয়ার্ড থেকে একে ফেলে দেয়া হয়েছিল।

সেই দৈত্যাকৃতির পলিব্যাগটি শেয়ার করেছে সাঙ্ঘাইস্ট। বিষয়টি নিয়ে নেটিজেনরা হাসি-তামাশায় মেতে উঠলেও এই পলিব্যাগ কোন শিপইয়ার্ড থেকে ফেলা হলো, আর এভাবে কেন ফেলল তারা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হুবেই প্রশাসন।

ভিডিওটি দেখুন-


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status