ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
জেসমিনস ড্রিমের যাত্রায় সুইটি-দীপা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:07 PM

জেসমিনস ড্রিমের যাত্রায় সুইটি-দীপা

জেসমিনস ড্রিমের যাত্রায় সুইটি-দীপা

নব্বই দশকে বিটিভির স্বর্ণযুগে তাদের আগমন। মডেল ও অভিনেত্রী হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছেন। কাজ করেছেন সময়ের সেরা পরিচালক ও অভিনেতাদের সঙ্গে। আজও তাদের নাটকগুলো মনে দাগ কেটে যায়।

বলছি তানভীন সুইটি ও দীপা খন্দকারের কথা। সময়ের পরিক্রমায় ক্যারিয়ারের জৌলুস হয়তো নেই তবে তাদের ক্রেজ এখনো বহমান। ভক্তদের মনে আজও সুইটি-দীপা প্রিয় নাম।

আজকাল তারা অনিয়মিত শোবিজে। স্বামী, সন্তান আর সংসার নিয়ে তাদের ব্যস্ত সময়গুলো কেটে যায়। তারই ফাঁকে দুজন হাজির হয়েছিলেন একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে।

শুক্রবার সকালে এটি চালু হয়েছে ধানমন্ডির অর্চাড পয়েন্টে। নাম ‘জেসমিনস ড্রিম’। তানভীন সুইটি ও দীপা খন্দকারের সঙ্গে ছিলেন মডেল গোলাম কিবরিয়া তানভীরও।

অন্যান্যের মধ্যে সেখানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাকির হোসেন স্বপন, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবির, অতিরিক্ত সচিব মাহবুবুল হক সেলিম।

জানা যায়, ‘জেসমিনস ড্রিম’ মূলত মহিলাদের থান কাপড়, দেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, থ্রি-পিস বিক্রেতা প্রতিষ্ঠান। এখানে সাধারন থেকে এক্সক্লুসিভ সকল মানের পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status