ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সুপ্রিম কোর্টের আইনজীবীকে যে অনুরোধ করেছেন মিন্নি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:13 PM

সুপ্রিম কোর্টের আইনজীবীকে যে অনুরোধ করেছেন মিন্নি

সুপ্রিম কোর্টের আইনজীবীকে যে অনুরোধ করেছেন মিন্নি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া আয়শা সিদ্দিকা মিন্নি ঢাকায় এসেছেন। আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাবাসহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্নার সঙ্গে দেখা করেন।

জানা গেছে, আইনজীবী জেডআই খান পান্নাকে মিন্নি অনুরোধ করেছেন তিনি যেন মিন্নিকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এই মামলাটি লড়ে যান। পাশাপাশি মিন্নি আইনজীবী পান্নাকে ধন্যবাদও জানিয়েছেন। এ সময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর তার সঙ্গে ছিলেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনি লড়াই চালিয়ে যেতে আইনি পরামর্শের জন্যই মূলত ঢাকায় এসেছেন মিন্নি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমের সঙ্গে কথা তিনি কথা বলতে পারছেন না। তবে আইনজীবীদের সাথে মামলার বিষয়ে কথা বলছেন তিনি।

মিন্নির বাবা মোজাম্মেল হক জানিয়েছেন, মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। আইনজীবীদের সঙ্গে কথা বলার পর তিনি চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরবেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status