ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
যৌনকর্মী মায়ের প্রেমিকের লালসার শিকার মেয়ে, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 2:52 PM

যৌনকর্মী মায়ের প্রেমিকের লালসার শিকার মেয়ে, অতঃপরins class=

যৌনকর্মী মায়ের প্রেমিকের লালসার শিকার মেয়ে, অতঃপর

যৌনকর্মী মায়ের প্রেমিকের নজর পড়েছিল ওই নারীর মেয়ের ওপর। যৌনকর্মী ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর তার মেয়েকে ধর্ষণ করে ওই ব্যক্তি। মেয়েটিকে এ নিয়ে চুপ থাকার হুমকি দেয় তার মা। কিন্তু মায়ের প্রেমিকের হাতে ধর্ষণের শিকার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেন ৯ বছরের মেয়ে।

মেয়েটিকে ধর্ষণ করার অপরাধে ১০ বছরের জেল হয়েছে ওই অভিযুক্তের। ভারতীয় একটি দৈনিক বলছে, অভিযুক্ত ব্যক্তি আসলে মেয়েটির মায়ের লিভ ইন পার্টনার। আর সেই মা কোলের সন্তানকে একাধিকবার হুমকি দিয়েছিল যাতে কোনোক্রমে এই ঘটনা পুলিশের কাছে না পৌঁছায়। লিভ ইন পার্টনারকে বাঁচাতে নিজের মেয়েকে বারবার এই হুমকি দিয়েছেন যৌনকর্মী মা।

ভারতের শিশু সুরক্ষা আইনে বৃহস্পতিবার ২৫ বছরের ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। আদালতের বিচারকরা ওই ধর্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

পুলিশ বলছে, মেয়েটিকে শেলটার হোমে নিয়ে যাওয়া হয়েছে। বিচারক ভারতী বলছেন, মেয়েটির মা তার লিভ ইন পার্টনারের বিরুদ্ধে অভিযোগ করতে বারণ করেছিল। এমনকি হুমকিও দিয়েছিল। এত কিছুর পাশাপাশি মেয়েটি সাহস দেখিয়ে কোর্ট অবধি এসেছে। তার সাহসকে সত্যিই বাহবা দিতে হয়!

কৌঁসুলি রাকেশ তিওয়ারি মেয়েটির মা, চিকিৎসক ও পুলিশের সঙ্গেই কথা বলেছেন। মেয়েটির মা আসলে একজন যৌনকর্মী। বেশকিছু দিন ধরে ২৫ বছরের ওই যুবকের সঙ্গে লিভ ইন করছিলেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status