ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক প্রেমিকাকে কাছে টানছেন সালমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 1:52 PM

সাবেক প্রেমিকাকে কাছে টানছেন সালমান

সাবেক প্রেমিকাকে কাছে টানছেন সালমান

আবারও কাছাকাছি আসছেন সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ। কিক-এর পর নতুন করে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সালমান-জ্যাকলিনকে। কিক টু সিনেমায় জুটি বাঁধছেন তারা। শোনা যাচ্ছে, কিক-এর সিকুয়ালের মাধ্যমে নতুন করে রসায়ন জমাবেন তারা।

২০১৪ সালে অ্যাকশন থ্রিলার কিক-এ দর্শকদের মন জিতেছিল সালমান-জ্যাকলিন জুটি। দুজনের কেমিস্ট্রিতে মজেছিলেন দর্শকরা। সালমানের অ্যাকশন অন্যদিকে জ্যাকলিনের মোহময়ী নজর ও নাচের পারদর্শীতা গেঁথেছিলেন দর্শক। পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় টানটান উত্তেজনা, কমেডি আর থ্রিলারধর্মী এই সিনেমার সিকুয়াল এবার আসছে।

কোনও সিনেমার সিকুয়াল বানানো সব সময়ে কঠিন। সেই কাজ আরও কঠিন হয়ে যায় যদি প্রথম পার্টটি কিকের মতো ব্লকবাস্টার হয়। আর সেই কারণে বেশি ঝুঁকি নিতে নারাজ পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা।

ইতোমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ অনেকটা শেষ করেছেন পরিচালক। আগামী বছরেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ২০২০ সালের শেষে  প্রেক্ষাগৃহে আসবে কিক ২।

উল্লেখ্য, একসময় জ্যাকলিন ও সালমানের প্রেম নিয়ে বেশ গুজব ছিল। শোনা যায়, সেসময় জ্যাকলিনকে একটা ফ্ল্যাট উপহার দেন সালমান। পরে অবশ্য জ্যাকলিনের থেকে সরে আসেন ভাইজান। তবে দুজনের ভক্তরা এখন অপেক্ষায় নতুন করে সালমান ও  জ্যাকলিনের রসায়ন দেখার জন্যে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status