ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯ বছর বয়সেই ৩০ গেম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:50 AM

৯ বছর বয়সেই ৩০ গেম!

৯ বছর বয়সেই ৩০ গেম!

আফ্রিকার দেশ নাইজেরিয়ার ৯ বছর বয়সী শিশু বাসিল ওকপারা। কিন্তু বয়সে শিশু হলে কি হবে কাজে তিনি মোটেও শিশু নন। মাত্র ৯ বছর বয়সেই তিনি বানিয়ে ফেলেছেন ৩০টির ও বেশি গেম।

বাসিলের বয়স যখন ৭ তখন থেকেই সারাদিন মোবাইল নিয়ে পরে থাকত সে। মোবাইলে সবসময় বিভিন্ন গেম খেলাই ছিল তার নিত্য দিনের কাজ। ছেলের মোবাইলের প্রতি এমন আসক্তি দেখে দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বাবা। ছেলেকে বকাঝকাও করতেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিলনা। একদিন তো সিনির বাসিল রাগ করে বলেই ফেললেন, ‘এত গেম খেল, গেম বানাতে পারোনা!’

যে কথা সে কাজ পরবর্তী দুই বছরে বাসিল বানিয়ে ফেলল ৩০ টিরও বেশি গেম। সিনিয়র বাসিল হয়তো এ কথা বলার সময় কল্পনাও করেনি যে তার ছেলে সত্যিই একদিন গেম বানিয়ে ফেলবে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তার ছেলের নাম।

চার বছর বয়স থেকেই মোবাইল গেমের প্রতি প্রচণ্ড আগ্রহ বাসিলের। বিশেষ করে ক্যান্ডি ক্রাশ ও টেম্পল রান খেলার সময় চোখই সরাত না পর্দা থেকে। শুরুতে ছেলের কীর্তিকলাপে খুশি হয়ে বাবা কিনে দিয়েছিলেন একটি ট্যাবলেট কম্পিউটার।

সেই ট্যাবলেট কম্পিউটারেই গেমের বিশাল জগতের সঙ্গে পরিচয় ঘটে বাসিলের। বাবার বকা শুনে সে সিদ্ধান্ত নেয়, অনেক গেম খেলা হলো, এবার গেম বানানোর চেষ্টা করে দেখা যাক। এরপরের গল্পটা সংকল্প ও অধ্যবসায়ের।

এরপর একদিন অনিচ্ছা সত্যেও, ছেলের পীড়াপীড়িতে বাসিলের বাবা তাকে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের একটি পাঁচ দিনের প্রোগ্রামিং বুটক্যাম্পে নিয়ে যান। সেখান থেকে প্রোগ্রামিং শিখে এসে ল্যাপটপ কিনে দিতে বাবাকে রীতিমতো বাধ্য করে বাসিল।

তবে ছেলের ভবিষ্যতের ওপর সেই বিনিয়োগ একদম বৃথা যায়নি বাসিলের বাবার। যার প্রমাণ মাত্র ৯ বছর বয়সেই দিয়েছে তার ছেলে। এখনো কিছুটা প্রাথমিক পর্যায়ে আছে বাসিলের তৈরি গেমগুলো, তবে আগস্ট থেকে তার তৈরি ফ্রগ অ্যাটাক পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status