ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাল্টে গেছে ছাত্রলীগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:45 AM

পাল্টে গেছে ছাত্রলীগ

পাল্টে গেছে ছাত্রলীগ

নানা অভিযোগে অভিজুক্ত থাকায় নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে ছাত্রলীগের হারানো ইতিহাস ফিরিয়ে আনতে নতুন নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। আর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব বদলের মাধ্যমে শুরু হয়েছে দুর্নীতি বিরোধী অভিযান। নেতৃত্ব বদলের পর থেকে ভালো কাজে সম্পৃক্ততা বেড়েছে ঐতিহাসিক এই ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পৃথক দুটি ঘটনা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে কাজ দু’টির জন্য প্রশংসা পাচ্ছেন সংশ্লিষ্ট ছাত্রলীগের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ভুল ঠিকানায় এসে বিপদে পড়া দুই শিক্ষার্থীকে সহায়তা করেছে ছাত্রলীগের নেতারা।

ভর্তি পরীক্ষা দিতে আসা একটি ছেলের কেন্দ্র ছিলো বদরুন্নেসা মহিলা কলেজ। কিন্তু সে ভুল করে এমবিএ বিল্ডিংয়ের সামনে ৯টা ৪০ পর্ন্ত দাড়িয়ে ছিলো। পরে বুঝতে পারে সে ভুল ঠিকানায় এসে পড়েছে। তখন হাউমাউ করে কাঁদছিলো সে। ঘটনা জেনে তাৎক্ষনিক ছেলেটিকে সহায়তা করতে এগিয়ে আসে ছাত্রলীগ। জয় বাংলা বাইক সার্ভিসের মৃদুল ছেলেটিকে দ্রুত পৌছে দেয় তার পরীক্ষা কেন্দ্রে।

সময় ৯টা ৩০ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০টায়। একটি মেয়ে অঝোরে কাঁদছে। সেও ভুল করে তার কেন্দ্রের পরিবর্তে অন্য জায়গায় চলে এসেছে। যেখানে তার কেন্দ্র পড়েছে সেই কেন্দ্র সে চিনছে না। এরই মধ্যে পরীক্ষার্থীদের জন্য ছাত্রলীগের যেসব বুথ ছিলো তার একটা মহসীন হল ছাত্রলীগের বুথ। সেখানকার সংশ্লিষ্টরা মেয়েটিকে বাইকে করে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌছে দেন।

পরীক্ষার শুরুর সময় কম থাকায় রাস্তার উল্টো দিক দিয়ে বাইক চালিয়ে যাওয়ায় কর্তব্যরত সার্জেন্ট গতিরোধ করলেও ঘটনার বিবরন শুনে সার্জেন্ট তাদের যাওয়ার অনুমতি দেন। সার্জেন্টের ভাষ্যমতে, ‘আপনাদের এমন ভালো কাজ দেখলে স্যালুট দিতে ইচ্ছে করে। মানুষ আপনাদের এমনই দেখতে চায়।’

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহাসিক সংগঠন। এদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাসের এই সংগঠনটি আবেগের আরেক নাম। এভাবে সততা আর নিষ্ঠার সঙ্গে ছাত্রলীগ আগামী দিনে সব ভালো আর মানবিক কাজে সম্পৃক্ত থাকবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগ তার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধ পরিকল্প।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status