ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধের শঙ্কায় ইরান রাশিয়া চীনের যৌথ মহড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:33 AM

যুদ্ধের শঙ্কায় ইরান রাশিয়া চীনের যৌথ মহড়া

যুদ্ধের শঙ্কায় ইরান রাশিয়া চীনের যৌথ মহড়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া এবং চীনের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র নৌমহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় এ মহড়া হবে।

তবে কবে এ মহড়া শুরু হবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের আন্তর্জাতিক ও কূটনৈতিকবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদির নেজামী।

শনিবার যৌথ মহড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তিন দেশের নৌবাহিনী ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় যৌথ মহড়া চালাবে।

জেনারেল নিজামী জানান, আসন্ন মহড়ার বেশ কয়েকটি লক্ষ্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন দেশের নৌবাহিনীর মধ্যে নানা কৌশল এবং সামরিক অভিজ্ঞতা বিনিময় হবে। তবে এর রাজনৈতিক গুরুত্বও রয়েছে। ইরানের শীর্ষপর্যায়ের সেনা কর্মকর্তা জানান, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম এ ধরনের মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে ঠিক কবে মহড়া অনুষ্ঠিত হবে তিনি তা পরিষ্কার করে বলেননি। গত জুলাই মাসে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি জানিয়েছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে ইরান যৌথ নৌমহড়া চালাবে। দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক বিশেষ করে নৌবাহিনীর সম্পর্ক জোরদার করা হবে।

জেনারেল নিজামী আরও জানান, খুব শিগগিরই বেশ কয়েকটি দেশের সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী তেহরান সফর করবেন। এর মধ্যে বেশ কয়েকটি আঞ্চলিক দেশ রয়েছে।

তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। জেনারেল নিজামী জানান, ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সম্প্রতি চীন সফর করেছেন এবং তার সফরের মধ্য দিয়ে দু’দেশের সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে সামরিক পণ্য তৈরি ও ক্রয়-বিক্রয় খাতে সহযোগিতা জোরদার হবে।

এদিকে আজ (রোববার) থেকে ইরানে শুরু হচ্ছে প্রতিরক্ষা সপ্তাহ। এ উপলক্ষে শুক্রবার ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও বিমান বাহিনী পারস্য উপসাগরের আকাশে যুদ্ধবিমানের মাধ্যমে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status