ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবচেয়ে সেক্সি রণবীর, বিনয়ী হৃতিক: বাণী কাপুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:30 AM

সবচেয়ে সেক্সি রণবীর, বিনয়ী হৃতিক: বাণী কাপুর

সবচেয়ে সেক্সি রণবীর, বিনয়ী হৃতিক: বাণী কাপুর

বাণী কাপুর, শুদ্ধ দেশি রোমান্স ছবিটার কথা মনে থাকলে তাকে ভোলার কথা নয়। প্রথম ছবিই ফিল্মফেয়ারে তাকে পাইয়ে দিয়েছে সেরা নবাগত নায়িকার পুরস্কার। পরে একে একে আহা কল্যাণম, বেফিকর ছবিগুলো দিয়ে তিনি জিতে নিয়েছেন বলিউডপ্রেমীদের মন।

অল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে হৃতিক, রণবীর সিং, রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, এই তিন অভিনেতার মধ্যে কে সবচেয়ে ফ্যাশনেবল, ভদ্র ও সেক্সি।

বাণী কাপুর বলেন, সবচেয়ে ভদ্র এবং বিনয়ী হৃতিক রোশান। আমি মনে করি, রণবীর সিং সবচেয়ে ফ্যাশনেবল। নানা ধরনের পোশাক ট্রাই করেন এবং দারুণ ক্যারিও করতে পারেন। আর রণবীর কাপুর ইজ দ্য সেক্সিয়েস্ট পার্সন।

বাণীর সর্বশেষ সিনেমা বেফিকরে মুক্তি পায় ২০১৬ সালে। তিন বছর পর অক্টোবরে মুক্তি পাবে তার ওয়ার সিনেমাটি। দীর্ঘ বিরতি নিয়ে তিনি বলেন, আমি সিনেমার সেটটাকে খুব মিস করেছি। আমার সেটে থাকতে খুব ভালো লাগে। এটি খুবই চমৎকার একটি অভিজ্ঞতা। বিশেষ করে যখন একটা ভালো টিমের সঙ্গে কাজ করা হয়। ভালো পরিচালক, ভালো চিত্রনাট্যে কাজ করার আনন্দটাই আলাদা।

ওয়ার সিনেমা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, এটা মূলত হৃতিক ও টাইগারের চরিত্র দুটিকে ঘিরেই। সম্পূর্ণ অ্যাকশনধর্মী সিনেমা। কিন্তু আমি এই সিনেমার অংশ হতে পেরে খুশি কারণ আমার চরিত্রটা প্রধান দুই চরিত্রের সঙ্গে খুব ক্রিটিক্যালি লিংকড। পরিচালক সিদ্ধার্থ আমাকে একটা দারুণ চরিত্রে কাস্ট করেছেন। এবং আশা করি সিনেমাটি মুক্তির পর আমার চরিত্রটা একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারবে।

সিনেমাটির ‘ঘুঙরু’ গানের জন্য পোল ড্যান্সিং শিখেছেন বাণী। এমনকি শুটিংয়ের সময় বডি ডাবলও ব্যবহার করেননি। এ অভিজ্ঞতা জানিয়ে বাণী বলেন, আমাকে পোল ড্যান্সিং শিখতে গিয়ে নিজের ফিটনেস নিয়ে অনেকটা খাটতে হয়েছে। আপার বডি ওয়েট, ব্যালান্স করতে শেখা- এসব নিয়ে কাজ করতে হয়েছে এবং নাচটা বেশ কঠিন। প্রায় দু-তিন মাস ধরে একটা গানের মহড়া চলেছে। আমি বডি ডাবল ব্যবহার করতে চাইনি কারণ ভাবলাম, নিজেকে যখন প্রেজেন্ট করছি তখন নাচটা নিজে করতে পারলেই ভালো। তাই কোনো পেশাদার ড্যান্সার আমার অংশটা করুক আমি চাইনি। আই ওয়ান্টেড টু গিভ ইট এ ট্রাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status