ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পানির নীচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে করুণ মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:21 AM

পানির নীচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে করুণ মৃত্যু

পানির নীচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে করুণ মৃত্যু

তানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক আমেরিকান নাগরিক। স্টিভ ওয়েবার ও তার মেয়ে বন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত ক্যাবিনে অবস্থান করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, স্টিভ ওয়েবার পানির নিচে থেকে তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। হাতে লেখা একটি প্রস্তাব যখন মিজ অ্যান্টোয়াইন দিচ্ছিলেন তখন তিনি ক্যাবিনের ভেতর থেকে ঘটনার ভিডিও করছিলেন।

ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে মিজ অ্যান্টোয়াইন লেখেন যে তিনি ‌‘আর ঐ গভীর পানি থেকে উঠে আসেননি।’

মান্টা রিসোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়েবার ‘বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দূর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।’

এক বিবৃতিতে রিসোর্টটি জানিয়েছে, গভীর দু:খের সাথে আমরা জানাচ্ছি যে বৃহস্পতিবার মান্টা রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে।

ওয়েবার এবং অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম চার রাতের জন্য ভাড়া করেন। রুমটি তীর থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। পানির ১০ মিটার নীচে অবস্থিত ক্যাবিনটির ভাড়া প্রতি রাতে ১৭০০ ডলার।

লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাক পড়ে পানির নীচে নেমেছিলেন হাতে একটি চিরকুট নিয়ে।

ভিডিওতে দেখা যায়, চিরকুটটির লেখা রুমের ভিতর থেকে ভিডিও করতে থাকা অ্যান্টোয়াইনকে দেখানো সময় একটি আংটিও বের করেন ওয়েবার। এরপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে।

রিসোর্টের প্রধান নির্বাহী মি. সাওস জানান যে পানিতে ‘কিছু একটা সমস্যা হয়েছে’ বলে তার কর্মীরা তাকে জানান, কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘আর কিছুই করার ছিল না।’

ফেসবুক পোস্টে অ্যান্টোয়াইন লেখেন, ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দুঃখজনক দিনে পরিণত হলো।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তানজানিয়ায় মারা যাওয়া ব্যক্তি মার্কিন নাগরিক। খবর: বিবিসি বাংলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status