ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩৪ জনকে মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:23 AM

১৩৪ জনকে মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

১৩৪ জনকে মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

সৌদি আরবে চলতি বছর শূলে চড়িয়ে ও মাথা কেটে অন্তত ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের বেশিরভাগই সৌদি নাগরিক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিদ্বন্দ্বী। এরমধ্যে ৩৭ জন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছে।

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে পাকিস্তান ও ইয়েমেনের নাগরিকও রয়েছেন। মূলত ভিন্নমতাবলম্বীদের দমন করতেই তাদের হত্যা করেছেন যুবরাজ। মধ্যযুগীয় বর্বর পন্থায় এসব মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে।

চলতি সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশনে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘ডেথ পেনাল্টি প্রজেক্ট’র উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডের সংখ্যা ও হার কমিয়ে আনতে যুবরাজ মোহাম্মদের প্রতিশ্রুতি সত্ত্বেও মৃত্যুদণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্মীয় রক্ষণশীল এই দেশটিতে।

মূলত, ক্ষমতা ধরে রাখতেই বিরোধীদের অবাধে মৃত্যুদণ্ড কার্যকর করছেন যুবরাজ। বর্তমানে দেশটির বিভিন্ন আদালতে ৩ শিশুসহ ২৪ জন মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় আছেন। শিগগিরই যাদেন শূলে চড়িয়ে কিংবা মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

এদিকে এমন অবাধ মৃত্যুদণ্ড বন্ধ করতে ও অভিযুক্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্রিটিশ পার্লামেন্টে আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক আদালতের আইনজীবী ব্যারনেস হেলেনা কেনেডি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status