ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র একটি উপায়ে ওজন কমানোসহ হাজার সমস্যার সমাধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:09 AM

মাত্র একটি উপায়ে ওজন কমানোসহ হাজার সমস্যার সমাধান

মাত্র একটি উপায়ে ওজন কমানোসহ হাজার সমস্যার সমাধান

ওজন কমানোর জন্য ডায়েট করছেন নিশ্চয়! সঙ্গে জিমে যেয়েও ঘাম ঝরাচ্ছেন। কিন্তু সবচেয়ে সহজ নিয়মটি মানছেন কি? হয়তো এই ব্যাপারটি আপনার কাছে খুবই সামান্য মনে হতে পারে, তবে এটি খুবই কার্যকরী একটি উপায়।

লেবুর শক্তি সম্পর্কে ভেবে দেখেছেন কি? লেবু পানির অনেক উপকারিতা রয়েছে। হালকা গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খাওয়ার কার্যকারিতা অনেক।   

পুষ্টিবিদরা বলছেন, লেবুর একশ গ্রামে কেবল ১৯ ক্যালরি থাকে। সে কারণে লেবু ওজন হ্রাসে দারুণ কাজে দেয়। যারা ওজন কমাতে চান, চিকিৎসকরাও তাদের পরামর্শ দেন লেবুর রস গরম পানির সঙ্গে খেতে। চলুন জেনে নেয়া যাক এর উপকারিতা সম্পর্কে-

> এভাবে লেবুপানি খাওয়ার ফলে শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ হয় এবং হজমও ভালো হয়।

> এতে কিডনি ভালো থাকে এবং রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

> ত্বক ভালো রাখার জন্যও এ উপায়ে লেবুপানি খেতে পারেন।

> যাদের খাওয়ার কিছুক্ষণ পরও বারবার ক্ষুধা লাগে, লেবুপানি খাওয়ার ফলে সেটাও কমে যায়।

> খালি পেটে লেবুপানি পানের ফলে লিভার পরিষ্কার থাকে। এতে পরবর্তীতে খাবারগুলো ভালোভাবে হজম হয়।

> তাছাড়া কোষ্ঠকাঠিন্য থাকলে, তা থেকেও পরিত্রাণ পেতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status