ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুপ্রিম কোর্টে যাচ্ছেন মিন্নি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:30 AM

সুপ্রিম কোর্টে যাচ্ছেন মিন্নি

সুপ্রিম কোর্টে যাচ্ছেন মিন্নি

বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। রোববার বেলা ১১টায় উচ্চ আদালতে নিঃস্বার্থভাবে আইনি লড়াই করা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।


মিন্নির অন্যতম আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টে এসে মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে সব আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে আদালতের নিষেধ থাকায় মিডিয়ার সঙ্গে কথা বলবেন না তিনি।

এদিকে গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত বহাল রাখায় কারাগার থেকে মুক্তি পান মিন্নি। গত ২৯ আগস্ট আয়েশা সিদ্দিকা মিন্নিকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে থাকাকালে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না বলে শর্ত দেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status