ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীকে বেঁধে জঙ্গলে নিয়ে স্ত্রীকে সারা রাত গণধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:30 AM

স্বামীকে বেঁধে জঙ্গলে নিয়ে স্ত্রীকে সারা রাত গণধর্ষণ

স্বামীকে বেঁধে জঙ্গলে নিয়ে স্ত্রীকে সারা রাত গণধর্ষণ

নেত্রকোনায় এক যুবককে বেঁধে তার স্ত্রীকে  সারা রাত গণধর্ষণ করেছে বখাটেরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দা গ্রামের এক যুবক তার স্ত্রীকে নিয়ে গত বৃহস্পতিবার মদনপুর ইউনিয়নের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন।

বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের ৮ থেকে ১০ জন বখাটে ওই বাড়িতে হানা দিয়ে যুবককে মারধর করে। পরে তাকে বেঁধে রেখে গৃহবধূকে পাশের একটি জঙ্গলে নিয়ে সারা রাত গণধর্ষণ করে।

শুক্রবার সকালে পরিবারের সদস্যরা জঙ্গল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে নেত্রকোনার অতিরিক্ত এসপি (সদর সার্কেল) মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালমান, আকাশ ও রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status