টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে গেলে হামলা করে তাদের সহযোগীরা। আসামিদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এ ঘটনায় দুই আসামি ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি প্রদীপ আরো জানান, ঘটনাস্থলে একটি থ্রি-কোয়ার্টার অস্ত্র, আট রাউন্ড গুলি ও ১২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। আহত তিন পুলিশ সদস্যের চিকিৎসা চলছে।