ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
হানিমুনে যাচ্ছেন? সাজগোজ কেমন হবে, জেনে নিন ...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:53 PM

হানিমুনে যাচ্ছেন? সাজগোজ কেমন হবে, জেনে নিন ins class=

হানিমুনে যাচ্ছেন? সাজগোজ কেমন হবে, জেনে নিন

মধুচন্দ্রিমা স্মরণীয় করে রাখতে চান সবাই। তবে অনেকেরই বিয়ের ধকল সামলে হানিমুনে ক্লান্তির ছাপ চেহারায় ফুটে ওঠে। বিয়েতে যদিও মেকআপ আর্টিস্ট বরকনেকে সুন্দর করে তোলে।

কিন্তু মধুচন্দ্রিমায় মেকআপ আর্টিস্ট তো আর সঙ্গে নিয়ে যাওয়া যায় না। ফলে অনেকেই চেহারার ক্লান্তি ঢাকতে চড়া মেকআপ করে ফেলেন, নাহলে একেবারেই কোনো সাজগোজ ছাড়াই হানিমুন সেরে ফেলেন।

কোনোটাই আপনার কাছে কাম্য নয়! সে কারণে মধুচন্দ্রিমায় ঠিক কেমন সাজবেন আর কতটা সাজবেন, সে সম্পর্কে কিছু টিপস নিন।

ত্বকচর্চার বেসিক কখনো ভুলবেন না। ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। প্রতিদিন নিয়ম মেনে এটা করতে পারলেই চেহারা সুন্দর রাখার অর্ধেক লড়াই আপনি জিতে গেছেন।
হানিমুনে যাচ্ছেন? সাজগোজ কেমন হবে, জেনে নিন ins class=

হানিমুনে যাচ্ছেন? সাজগোজ কেমন হবে, জেনে নিন


মেকআপের জন্য কোন ফাউন্ডেশন আপনার ত্বকের জন্য উপযোগী, তা খেয়াল করে কিনুন। আপনার স্কিনটোনের চেয়ে এক শেড হালকা ফাউন্ডেশন সব সময় ব্যবহার করবেন। বেছে নিন উপযুক্ত কনসিলার।

হয় চোখ, নয়তো ঠোঁটে একটু ভারী মেকআপ করুন। একই সঙ্গে দুটোতেই ভারী মেকআপ করলে অতিরিক্ত মনে হতে পারে। যদি চোখে একটু মোটা করে আইলাইনার, মাসকারা লাগান, তাহলে ঠোঁটে শুধু গ্লস লাগিয়ে ছেড়ে দিন। আর ঠোঁট লাল বা শকিং পিংক লিপস্টিক লাগালে চোখে হালকা পেন্সিলের টান দিন।

বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগাতে কিন্তু ভুলবেন না। না হলে যখন বাড়ি ফিরবেন তখন মুখ একেবারে ট্যান হয়ে যাবে। আগে সানস্ক্রিন লাগিয়ে তারপর মেকআপ করুন।

হানিমুন ট্রিপ মানেই খুব ব্যস্ত থাকবেন। কিন্তু রাতে শোওয়ার আগের ত্বকচর্চা বাদ দিলে চলবে না। অবশ্যই মেকআপ তুলে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন। তারপর টোনার লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status