ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
যৌতুক না দেয়াই কাল হলো সায়মার?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:24 PM

যৌতুক না দেয়াই কাল হলো সায়মার?

যৌতুক না দেয়াই কাল হলো সায়মার?

ঢাকার নবাবগঞ্জে শনিবার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকার বাসিন্দা, মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী, ওমর ফারুকের স্ত্রী সায়মা আক্তার (২২)-এর ঝুলন্ত লাশ, উদ্ধার করেছে পুলিশ। মৃত সায়মা দোহার উপজেলার মধুরচর গ্রামের, মো. সালাম মোল্লার মেয়ে।

সায়মার পরিবারের সদস্যদের দাবি, শ্বশুরবাড়ি আত্মীয়-স্বজন প্রায় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত। তার মৃত্যুর জন্য স্বামীর পরিবারের সদস্যরা দায়ী।

এলাকাবাসী ও নবাবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে নবাবগঞ্জের কাশিমপুরে অবস্থিত তার শ্বশুরবাড়ির ঘরে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে।

এ ছাড়া শ্বশুরবাড়ির স্বজনদের দাবি, সায়মাকে বিভিন্ন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের খবর লোকজন জানতে পারায় সে আত্মহত্যার পথ বেছে নেয় ও নিজের মোবাইল ভেঙে ফেলে।

এ বিষয়ে মৃত সায়মার চাচি হেনা বেগম গণমাধ্যমকে বলেন, সায়মার সঙ্গে তার স্বামীর ২ মাস যাবৎ যোগাযোগ বন্ধ। শ্বশুর-শাশুড়ি, ননদ ও ননদের জামাইরা সায়মাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত। এমনকি স্বামীর সঙ্গে মোবাইলে বিদেশে যোগাযোগ করতে দিত না। বিয়েতে আমরা জামাইকে উপহার হিসেবে বিভিন্ন ফার্নিচারসামগ্রী দিলেও তারা নগদ ১ লাখ টাকার জন্য প্রায় চাপ দিতে থাকে। আমরা গরিব মানুষ টাকা কোথায় পাব।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে পুলিশ কাজ করছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status