ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
জাঙিয়া শুকানোর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:25 PM

জাঙিয়া শুকানোর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

জাঙিয়া শুকানোর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাবেক বিধায়ক বেআইনিভাবে জমি দখল করেছেন বলে অভিযোগ তুলে ২৩ বছর ধরে ধরনা দিয়ে গেছেন একজন শিক্ষক। জানা গেছে, ১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত ধরনা দিয়েছেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশে এবার মামলা করা হলো দীর্ঘদিন ধরে ধরনায় বসা ওই শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, কালেক্টরেট অফিসের বাইরে নিজের অন্তর্বাস শুকাতে দিয়েছিলেন।

ভারতের দণ্ডবিধির ৫০৯ ধারায় (নারীর শালীনতায় আঘাত হানার চেষ্টা) ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, ওই শিক্ষকের নাম বিজয় সিং। কালেক্টরেট সঞ্জয় কুমারের অফিসের সামনে বিজয় সিং নামের ওই শিক্ষক নিজের অন্তর্বাস টাঙিয়ে রেখেছিলেন।

এর পর কালেক্টরেটের অফিসের সামনে থেকে ধরনা উঠিয়ে দিতে অনুরোধ করা হয় ওই শিক্ষককে। তারপর তিনি নিজেই ধরনা থেকে সরে বসেন এবং সেই অন্তর্বাসও সরিয়ে দেন।

১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে সাবেক বিধায়কের বেআইনি জমি অধিগ্রহণের অভিযোগে ধরনায় বসেছিলেন ওই শিক্ষক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status