ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
হিটলারের স্ত্রীর ব্যবহৃত অন্তর্বাস নিলাম হয়ে গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:22 PM

হিটলারের স্ত্রীর ব্যবহৃত অন্তর্বাস নিলাম হয়ে গেল

হিটলারের স্ত্রীর ব্যবহৃত অন্তর্বাস নিলাম হয়ে গেল

ব্রিটিশ অকশন হাউসে বিক্রি হয়েছে হালকা গোলাপি রঙের অন্তর্বাস, রাতে পরার পোষাক এবং কিছু গয়না। জানা গেছে, সেসব জিনিস হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের ছিল। তার মধ্যে ইভা ব্রাউনের কেবল অন্তর্বাস চার হাজার ছয়শ ১৯ ডলারে বিক্রি হয়েছে।

নিলামকারী জনাথন হামবার্ট বলেন, এ ধরনের জিনিসের প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। কোনো ধরনের প্রমাণ না দেখেই উচ্চমূল্যে এসব বিক্রি হচ্ছে।

জানা গেছে, ওই অন্তর্বাস যিনি কিনেছেন, তিনি সাদা রঙের সুতির নাইটগাউনও কিনেছেন। তিন হাজার দু'শ ৪৫ ডলারে সেটা কিনেছেন তিনি।

এছাড়া ব্রাউনের ব্যবহৃত সোনাযুক্ত ব্রেসলেট বিক্রি হয়েছে দুই হাজার তিনশ আট ডলারে। তাতে অবশ্য সাদা ও লাল রঙের পাথর বসানো আছে। জানা গেছে, ওই ব্রেসলেট হাতে হিটলারের সঙ্গে তার স্ত্রীর ছবি রয়েছে। ১৯৩৮ সালে ব্রেসলেটটি তৈরি করা হয়।

প্রসঙ্গত, ব্রাউন ছিলেন হিটলারের দীর্ঘ সময়ের প্রেমিকা। মারা যাওয়ার মাত্র ৪০ ঘণ্টা আগে তারা বিয়ে করেন। এরপর তারা একসঙ্গে বাঙ্কারে আত্মহত্যা করেন। চলতি বছরের শুরুর দিকে ৮০ হাজার ডলারে তার সুইসাইড নোট বিক্রি হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status