ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনসিডিল-ইয়াবা সেবন করে রোগী দেখেন তিনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 7:58 PM

ফেনসিডিল-ইয়াবা সেবন করে রোগী দেখেন তিনি

ফেনসিডিল-ইয়াবা সেবন করে রোগী দেখেন তিনি

জামালপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ এক ডাক্তারকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের মিয়াপাড়ায় আমিনা জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটক ডাক্তার এসএম এনামুল হক বিদ্যুৎ শহরের মিয়াপাড়ার বাসিন্দা সিরাজুল হকের ছেলে। তিনি ওই হাসপাতালের মালিক।

সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিনা জেনারেল হাসপাতালে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শপিং ব্যাগে আট বোতল ফেনসিডিল ও চারটি ইয়াবা নিয়ে বের হওয়ার সময় এনামুল হককে আটক করা হয়।

ওসি সালেমুজ্জামান আরো বলেন, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, এনামুল হক একজন মাদকাসক্ত। তিনি ফেনসিডিল-ইয়াবা সেবন করে রোগী দেখেন। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status