ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ভিসির একদিনের চায়ের বিল ৪০ হাজার টাকা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 6:34 PM

ভিসির একদিনের চায়ের বিল ৪০ হাজার টাকা!

ভিসির একদিনের চায়ের বিল ৪০ হাজার টাকা!

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন একদিনের চায়ের বিল বাবদ দেখিয়েছেন ৪০ হাজার টাকা। সাম্প্রতিক সময়ে গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের বিরোধের সময় ছয়-সাতজনকে চা আপ্যায়ন বাবদ এই খরচ দেখানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনার স্থাপনের জন্য দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।

একই ভাবে ছাত্র কল্যাণ ফান্ড থেকে এক লাখ টাকা অ্যাপায়ন বিল দেখানো হয়। হায়দারাবাদের গাছ আনার কথা বলে যশোর থেকে আনা হয়। কোনো শিক্ষার্থী এসব ঘটনার প্রতিবাদ করলে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বশেমুরবিপ্রবি সাবেক শিক্ষার্থী ফোরাম খুলনা’র মুখপাত্র সম্রাট বিশ্বাস।

তিনি লিখিত বক্তব্যে উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে দুর্নীতিবাজ, নিয়োগ ও ভর্তি বাণিজ্য, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা লুট, ভিসি কোটা চালু, নারী কেলেঙ্কারি ও ভিসির বাসায় বিউটি পার্লার কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে আখ্যা দেন।

এর আগে বশেমুরবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনার পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ফোরামটি। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status