ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ভায়াগ্রা না ছাড়ায় দুদক দিয়ে হয়রানি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 6:22 PM

ভায়াগ্রা না ছাড়ায় দুদক দিয়ে হয়রানি

ভায়াগ্রা না ছাড়ায় দুদক দিয়ে হয়রানি

প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তিকর অভিযোগে দুদকের তদন্ত সামলাতে গিয়ে ৯ মাসে ৮০০ (আটশত) কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাংবাদিক সন্মেলনে এ অভিযোগ করা হয়েছে।

কমিশনারের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় কর্মকর্তারা দুদকের আতংকে ভীত ও অস্থির থাকায় দীর্ঘদিন স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়। কমিশনার অভিযোগ নিয়ে ব্যস্ত থাকায় বন্দরের সেবাপ্রার্থীদের সেবা বিঘ্নিত হয়েছে। সামগ্রিক আমদানি রপ্তানিতে বিরুপ প্রভাব পড়েছে।

কমিশনারের কাছে শুল্কফাঁকি ও ভায়াগ্রা ছাড়ার তদ্বির করে ব্যর্থ দুদকের সাবেক ডিজি ও হবু ডিজি দাবীদার ভায়াগ্রার গডফাদার আহসান আলী দুদকে ভুয়া বেনামী দুদকে দেয়। কমিশনার ৬৭মণ ভায়াগ্রা আটক করার কারণে তিনি কমিশনারের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে অপপ্রচার করেন। দুদকের জাল নোটিশ বিলি করেন।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল। ভারতের সাথে অসম বাণিজ্য হ্রাসে বেনাপোল বন্দরের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বেনাপোল দিয়ে দেশের সিংহভাগ শিল্পকারখানা ও গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজের মালামাল আমদানি এবং ভারতের সাথে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার আমদানি রফতানি বাণিজ্য হয়। সরকার এ বন্দর থেকে প্রতি বছর সাড়ে ৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে।

বেনাপোল বন্দরে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে কাস্টমস কমিশনার, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, সকল স্টেকহোল্ডার এবং স্থানীয় প্রশাসন অকান্ত পরিশ্রম করে যাচ্ছে।

সাংবাদিক সন্মেলনে দাবি করা হয় বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরীকে বিভ্রান্তিকর অভিযোগের ভিত্তিতে দুদক হয়রানি করছে।

কমিশনারকে হয়রানি করার কারণে বেনাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যার কারণে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা হয়রানির শিকার হচ্ছে। এসব হয়রানি কারনে বেনাপোল স্থলবন্দর ইতিমধ্যে ৮শ কোটি টাকা রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে বেনাপোল বন্দরে আরো বেশি রাজস্ব ঘাটতির আশংকা রয়েছে।

বেনাপোল বন্দরের রাজস্ব আদায়ে গতি অব্যাহত রাখতে কাস্টমস কমিশনারের অহেতুক হয়রানি বন্ধে সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সিএন্ডএফ নেতৃবৃন্দ।

সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্জ নুরুজ্জামান। সাংবাদিকদের বিভন্ন প্রশ্নের উত্তর দেন সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম সাধারন সম্পাদক মহসিন মিলন,জামাল হোসেন, সাবেক সভাপতি শামছুর রহমান, কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status