ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বুবলির নায়ক সালমান শাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 3:45 PM

বুবলির নায়ক সালমান শাহ

বুবলির নায়ক সালমান শাহ

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ বেঁচে থাকলে তাকেই হিরো হিসেবে চাইতেন বলে জানান নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। গত ১৯ সেপ্টেম্বর ছিল প্রয়াত এই মহানায়কের জন্মদিন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এমনটি জানালেন বুবলি।

এই চিত্র নায়িকা বলেন, সালমান শাহ এমন একটি নাম যার সম্পর্কে আসলে যাই বলি কম হয়ে যাবে। এত অল্প সময়ে তিনি এত মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন যে, একজন শিল্পীর জন্য এটা পরম পাওয়া। মৃত্যুর চব্বিশ বছর পরেও তাকে দর্শকরা যেভাবে মনে রেখেছে তার আসলে তুলনা হয় না। না থেকেও আছেন সবার মাঝে। শিল্পী হিসেবে তাকে নিয়ে যে কোন আয়োজনে যেকোনভাবেই উপস্থিত থাকা অনেক বড় পাওয়া। তার জন্মদিনের আয়োজনে আমি গিয়েছি স্বেচ্ছায়। কেননা তিনি আমার অসম্ভব প্রিয় একজন নায়ক।

সালমান অভিনীত প্রিয় চলচ্চিত্রগুলো সম্পর্কে তিনি বলেন, আমাদের জেনারেশন তো আসলে তাকে পায়নি। ছোটবেলা থেকেই তার ছবি দেখে বড় হওয়া। ওনার প্রতিটি ছবিই এত জনপ্রিয়। আমার প্রিয় ছবিগুলো হলো, ‘তোমাকে চাই’, ‘জীবন সংসার’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ বেশ কিছু ছবি।

নায়ক হিসেবে তার সেরা গুণগুলো উল্লেখ করতে গিয়ে বুবলি বলেন, আসলে একেকটা ছবিতে তিনি একেক স্টাইলে উপস্থিত হয়েছিলেন সবার সামনে। এ জন্য প্রত্যেকটা ছবিই দাগ কেটে গেছে সবার মনে। তার ছবির গানগুলো এখনও যখন দেখি, আসলে এত ভালোলাগার গানগুলো। তার স্টাইল সেগুলো আরও যুগ যুগ ধরে চলবে। তিনি ছিলেন একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার মনে হয় কারো সঙ্গে কারো তুলনা চলে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status