গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:23 AM সর্বশেষ আপডেট: Saturday, 21 September, 2019, 11:26 AM
গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখে ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার সকালে এ ঘোষণা দেয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় নানা অনিয়ম-দুর্নীতি ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকলেও, বহাল তবিয়তে আছেন উপাচার্য খন্দকার নাসির উদ্দিন। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।