ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ওজন কমানোর সহজ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:15 AM

ওজন কমানোর সহজ উপায়

ওজন কমানোর সহজ উপায়

ওজন কমানোর জন্যে আপনি কত কিছুই না করছেন! ডায়েট করছেন আবার জিমে ঘামও ঝরাচ্ছেন। কিন্তু হয়তো ওজন কমানোর সবচেয়ে সহজ একটি পথ আপনার চোখেই পড়ে নি। আসুন জেনে নিই।

কখনও ভেবেছেন লেবুর শক্তি সম্পর্কে? বা লেবুপানির উপকারিতা সম্পর্কে? অথবা হালকা গরম পানির সাথে লেবু মিশিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে? না ভেবে থাকলে আপনার জন্যেই এই লেখা।

পুষ্টিবিদরা বলছেন, লেবুর একশ গ্রামে কেবল ১৯ ক্যালরি থাকে। সে কারণে লেবু ওজন হ্রাসে দারুণ কাজে দেয়। যারা ওজন কমাতে চান, চিকিৎসকরাও তাদের পরামর্শ দেন লেবুর রস গরম পানির সঙ্গে খেতে।

আর এভাবে লেবুপানি খাওয়ার ফলে শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ হয় এবং হজমও ভালো হয়। এছাড়া কিডনি ভালো থাকে এবং রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ত্বক ভালো রাখার জন্যও এভাবে লেবুপানি খেতে পারেন।

যাদের খাওয়ার কিছুক্ষণ পরও বারবার ক্ষুধা লাগে, লেবুপানি খাওয়ার ফলে সেটাও কমে যায়। আর খালি পেটে লেবুপানি পানের ফলে লিভার পরিষ্কার থাকে। এতে পরবর্তীতে খাবারগুলো ভালোভাবে হজম হয়। কারো কোষ্ঠকাঠিন্য থাকলে, তা থেকেও পরিত্রাণ পেতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status