ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বীরত্বের পরিচয় দিলেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:39 AM

বীরত্বের পরিচয় দিলেন ক্যাটরিনা

বীরত্বের পরিচয় দিলেন ক্যাটরিনা

তারা যেখানে যান, পাপারাৎজিরাদের বিচরণও সেখানে থাকবেই। তাদের এক ঝলক ক্যামেরাবন্দি করতে পারাটাই পাপারাৎজিদের উদ্দেশ্য। তার জন্য অনেক সময়ে ঝুঁকিও নিতে হয়। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও অর্জুন কাপুরের ছবি তুলতে গিয়ে এমনই ঝুঁকি নিয়েছিলেন এক ফটোসাংবাদিক। অল্পের জন্য সেই দুর্ঘটনা থেকে তাকে বাচিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

একটি ইভেন্টে ক্যাটরিনা ও অর্জুনের ছবি তুলতে গিয়ে এক ফটোসাংবাদিক বড় দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল। তিনি তারকাদের দিকে ক্যামেরা তাক করে পিছনের দিকে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় পৌঁছে যান। তখন একটি গাড়ি আসছিল। সঙ্গে সঙ্গে ক্যাটরিনা চেঁচিয়ে উঠে বলেন, এক সেকেন্ড, এক সেকেন্ড। বলেই তিনি হাত দেখিয়ে সেই তাকে সরে যেতে বলেন।

অর্জুনও চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, আরে সামলে! ফটোসাংবাদিক ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী হতে দেরি করেননি। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ওকে ওকে! সরি সরি!

ইনস্টাগ্রামে এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। ক্যাটরিনার এই তৎপরতাকে তার ভক্তরা প্রশংসাও করেছেন। এক ভক্ত ক্যাটরিনা সম্পর্কে লেখেন, এই মানুষটা খুব ভাল। আর এক জন লেখেন, ক্যাটরিনা আমাদের দয়ার রানি।

ক্যাটরিনা ও অর্জুন দুজনে পরস্পরের খুব ভাল বন্ধু। ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই তা নিয়ে মজা করতে দেরি করেন না অর্জুন। সম্প্রতি ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে একটি কফি মাগ-এর ইমোজি দেন তিনি।

সঙ্গে সঙ্গে অর্জুন সেই ছবিতে কমেন্ট করেন, ছবিটার সঙ্গে ইমোজির কোনো সম্পর্ক নেই ক্যাটরিনা। ক্যাটরিনাও কমেন্টের উত্তরে লেখেন, যখন কেউ কফি খায় তার বডি ল্যাঙ্গুয়েজ এমনই হয়।

প্রসঙ্গত, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল আলি আব্বাস জাফারের ছবি ভারত-এ। এই মুহূর্তে তিনি অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবি নিয়ে ব্যস্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status