ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ত্বক সুন্দর রাখতে যা করবেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 3:50 PM
সর্বশেষ আপডেট: Saturday, 7 September, 2019, 3:56 PM

পিংকি আফরোজ

পিংকি আফরোজ

ত্বক সুন্দর রাখতে সবাই চাই। কিন্তু সবার পক্ষে ত্বক সুন্দর রাখা সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, কলার মতো কলার খোসাও উপকারী। বিশেষ করে রূপচর্চার নানা কাজে কলার খোসা বেশ কার্যকরী। কলার খোসায় প্রচুর প্রয়োজনীয় মিনারেল আর পর্যাপ্ত অ্যান্টি অক্সিডান্ট রয়েছে। তাই কলা খেয়ে খোসা না ফেলে দিয়ে বরং তা রূপচর্চার কাজে লাগান-

ব্রণের সমস্যায়:
ব্রণের সমস্যায় ভুক্তভোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এই ব্রণ দূর করতেও কার্যকরী কলার খোসা। ব্রণ লাল হয়ে ফুলে আছে, সঙ্গে ব্যথাও রয়েছে? ব্রণর উপর কলার খোসা ঘষুন। এক সপ্তাহের মধ্যে হাতেনাতে ফল পাবেন।

বলিরেখা দূর করতে: নিয়মিত কলা খেলে বলিরেখা বা সূক্ষ্ম রেখার সমস্যা এমনিতেই কম হয়। বাড়তি উপকার পেতে একটা কলার খোসা বেটে নিন। তাতে একটা ডিমের কুসুম মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্টটা মুখে মেখে পাঁচ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। ত্বক নরম আর মসৃণ হয়ে যাবে।

দাঁতের যত্নে: বিশ্রী হলদে ছোপ ধরেছে দাঁতে? এক্ষেত্রে আপনাকে মুক্তি দিতে পারে কলার খোসা। খোসার ভিতরদিকের সাদা অংশটা দাঁতে প্রতিদিন খানিকক্ষণ ঘষুন। এক সপ্তাহ পর মুক্তোর মতো দাঁত দেখে নিজেই চমকে যাবেন!


আঁচিল কমাতে: যাদের ঘন ঘন আঁচিল হয়, তারাও কলার খোসা থেকে উপকার পাবেন। আঁচিলের উপর কলার খোসার সাদা অংশটা ঘষুন। তারপর একটুকরো খোসা আঁচিলের উপর চাপা দিয়ে গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিন। কিছুদিন করলেই চিরতরে বিদায় নেবে আঁচিল।


মশার কামড়: হাত-পায়ে মশার কামড়ের ফলে চুলকে চুলকে লাল হয়ে ফুলে উঠেছে? আপনাকে জ্বালা আর চুলকানি থেকে মুক্তি দিতে পারে কলার খোসা। কামড়ানোর জায়গাটায় কলার খোসা ঘষুন, দেখতে দেখতে জ্বালা আর চুলকানি দুটোই কমে যাবে, ত্বকও শীতল হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status