ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
‘চন্দ্রযান ২’ এর সঙ্গে যা যা ঘটেছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:37 PM

‘চন্দ্রযান ২’ এর সঙ্গে যা যা ঘটেছিল

‘চন্দ্রযান ২’ এর সঙ্গে যা যা ঘটেছিল

সময়টা ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর। ‘চন্দ্রযান ১’ নিয়ে চাঁদে পাড়ি জমিয়েছিল ভারত। তবে সেবার চাঁদের মাটিকে স্পর্শ করতে পারেন নি বরং তার বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়িয়েছে চন্দ্রযানটি। এর ১১ বছর পর ২২ জুলাই রওনা হয়েছিল চন্দ্রযান ২। শেষমেষ এটিও ব্যর্থ! এই আয়োজনে থাকছে ‘চন্দ্রযান ২’ এর প্রথম থেকে শেষ অবদি ঘটে যাওয়া ঘটনাগুলোর চুম্বকাংশ-

* ১৫ জুলাই উত্‍ক্ষেপন হওয়ার কথা ছিল চন্দযান ২। কিন্তু ঠিক ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় অভিযানটি। পরে ত্রুটি কাটিয়ে ফের অভিযানের সিদ্ধান্ত নেয় ভারতের মহাকাশ সংস্থা ইসরো। জ্বালানি লিক হওয়ার কারণেই মূলত স্থগিত রাখা হয় চাঁদের অভিযান।

* ২২ জুলাই উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২। সেদিন ভারতীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে চন্দ্রযান-২ মহাকাশে যাত্রা শুরু করে। ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের পথে পাড়ি জমায় ভারতের দ্বিতীয় চন্দ্রযানটি।

* ৩ আগস্ট রাত ১০টা ৫৮ মিনিট থেকে ১১টা ০৭ মিনিটের মধ্যে চন্দ্রযান-২ পাঁচটি ছবি তুলে পাঠিয়েছিল। ল্যান্ডারে বসানো ‘এল-১৪’ ক্যামেরা পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে ছবিগুলো তুলেছে। আমেরিকান মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশ দেখা গিয়েছে ছবিগুলোতে।

* বিজ্ঞানীরা আগেই বলেছিল, পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে পৌঁছতে পাঁচটি ‘লাফ’ দেবে চন্দ্রযান-২। ২৬ ও ২৯ জুলাই এবং ২ ও ৬ আগস্ট চার বার ‘লাফ’ দেয় চন্দ্রযানটি। সবচেয়ে বড় ও সর্বশেষ ‘লাফ’ দিয়েছিল ১৪ অগাস্ট।

২২ জুলাই উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২

২২ জুলাই উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২

* ২০ আগস্ট চন্দ্রযান পৌঁছায় চাঁদের কক্ষপথে। এরপর চাঁদের চারপাশে পাক খেতে শুরু করে চন্দ্রযান।

* চন্দ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩৭৫ কিলোমিটার উচ্চতায় ‘টেরেন ম্যাপিং ক্যামেরা-২’র সাহায্যে একাধিক বৃহৎ গহ্বরের (ক্রেটার) ছবি তুলে পাঠায় ‘চন্দ্রযান ২’। কোনোটার নাম জ্যাকসন, কোনোটা কোরোলেভ। তবে সবচেয়ে চমকপ্রদ পর্যবেক্ষণ, একটি ক্রেটারের গায়ে লেখা ছিল বাঙালি পদার্থবিজ্ঞানী পদ্মভূষণ প্রাপ্ত অধ্যাপক শিশিরকুমার মিত্র’র নাম।

* ২২ আগস্ট এটি উপবৃত্তাকার কক্ষপথে সর্বোচ্চ ৪৪১২ এবং সর্বনিম্ন ১১৮ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করতে শুরু করে।

* ২ সেপ্টেম্বর এটিকে চাঁদ থেকে ১০০ এবং ৩০ কিলোমিটার দূরত্বে নামিয়ে আনা হয়।

* ৭ সেপ্টেম্বর রাত ১টা ৫৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিল এই মহাকাশ যানের। কিন্তু পৃথিবী থেকে দীর্ঘ ৪৭ দিনের যাত্রা শেষে চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকতেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। তা নাহলে দিনটিই হতে পারতো ভারতের ‘চন্দ্রবিজয় দিবস’।

* তবে ইসরো’র বিজ্ঞানীরা জানিয়েছেন, ল্যান্ডার বিক্রম এবং প্রজ্ঞা রোভার- মিশনের মাত্র পাঁচ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে, আর বাকি ৯৫ শতাংশ এখনো কক্ষপথে সফলভাবে চাঁদ প্রদক্ষিণ করেছে।  এই মিশনের মেয়াদ এক বছর, এর মধ্যে চাঁদের অনেকগুলো ছবি ইসরোতে পাঠাতে পারে এই যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status