ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
'মাফিয়া'র ডাকে দুবাই গেলেন শাকিব!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:32 PM

'মাফিয়া'র ডাকে দুবাই গেলেন শাকিব!

'মাফিয়া'র ডাকে দুবাই গেলেন শাকিব!

 অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের বিভিন্ন দেশে শুটিং করেছেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান।

এবার দেশীয় ছবির দর্শক ঢালিউডের শীর্ষ এই নায়ক অভিনীত নির্মিতব্য ছবির মাধ্যমে দেখতে পাবেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধশালী দুবাইয়ের মনোরম বেশ কিছু লোকেশন। তাই শুটিং শুরুর আগে লোকেশন দেখতে দুবাই উড়ে গেলেন শাকিব খান।

শুক্রবার ভোর ৪ টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তার আগের রাতে শাকিব খান সাংবাদিকদের জানিয়েছেন লোকেশন দেখতে তার দুবাই যাওয়ার খবর।

এবার নিজের প্রযোজিত তৃতীয় ছবি ‘মাফিয়া’ শুরুর আগেই সব গুছিয়ে রাখতে চান শাকিব। মালেক আফসারীর এই ছবির গল্প দুবাইকেন্দ্রিক। তাই কোথায় শুটিং করবেন, কোথায় থাকবেন, কী কী অনুমতি নিতে হবে—সেসব চূড়ান্ত করতেই দুবাই পৌঁছেছেন ‘সম্রাট’ অভিনেতা।

শাকিব বলেন, বড় পরিকল্পনা নিয়েছি। এবার এসকে ফিল্মসের নতুন ছবির শুটিং হবে দুবাইতে। সেখানে ভালো ভালো লোকেশনে কাজ হবে। মূলত সেজন্যই দুবাইতে যাচ্ছি।

এদিকে, গেল সপ্তাহে জ্বরের কবলে পড়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিব খান। ঠিকমতো চিকিৎসা নেওয়ায় তিনি এখন পুরোপুরিভাবে সুস্থ হয়েছেন বলে জানান। জানা যায়, ৩-৪ দিন দুবাই থাকবেন শাকিব।

এ যাত্রায় তার সফরসঙ্গী তারই কাজিন মনির জামান, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, নির্মাতা ইফতেখার চৌধুরী, রামিম রায়হান।

দুবাই থেকে ফিরেই এই নায়ক তার ‘আগুন’ ছবির কাজ শুরু করবেন বলে শাকিব জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status