ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইনস্টাগ্রামে ধনী প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:25 PM

ইনস্টাগ্রামে ধনী প্রিয়াঙ্কা

ইনস্টাগ্রামে ধনী প্রিয়াঙ্কা

বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে তার ক্যারিয়ারের ভিন্ন এক উচ্চতায় পৌঁছেছেন প্রিয়াঙ্কা। তিনি বলিউডের সকল অভিনেত্রীদের থেকে একটি জায়গা সবার উপরে অবস্থান করছেন।

সেটি হলো- বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর, আনুশকা শর্মা, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুর ও আলিয়া ভাটদের মতো সকল নায়িকাকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৩০ লাখের চেয়েও বেশি। হলিউডের কাজ থেকে বিয়ের প্রথম ছবি, ইনস্টাগ্রাম সাক্ষী অভিনেত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের। সম্প্রতি এ বছরের ধনীর তালিকা প্রকাশ করেছে এই ফোটো-ভিডিও অ্যাপ। প্রকাশিত ওই তালিকায় দেখা যায়, বলিউড থেকে একমাত্র এন্ট্রি প্রিয়াঙ্কা। এই তালিকায় তার স্থান ১৯ নম্বরে। আর সেলেব বিভাগে তার স্থান ১৬ নম্বরে।

শোনা যায়, ইনস্টাগ্রামে প্রতি পোস্ট পিছু ২৭ লাখ ১০ হাজার ডলার আয় করেন এই অভিনেত্রী। এছাড়া টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহালিও তালিকায় রয়েছেন। তার স্থান ২৩ নম্বরে আছেন।

উল্লেখ্য, ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ মধ্যদিয়ে অনেক দিন পরে বলিউড ছবিতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে সোনালি বসুর এই সিনেমাটি। জানা যায়, আগামী ১১ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status