ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এটাই ভালবাসা...হৃদয়ের টান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:07 PM

এটাই ভালবাসাins class=

এটাই ভালবাসাহৃদয়ের টান!

কোনো গল্প নয়। একদম সত্য ঘটনা। একই সঙ্গে শিক্ষনীয়ও বটে। যে মালিক তাকে বাড়ি থেকে বের করে দূরে রেখে এসেছিল, সেখান থেকে অন্তত ২০০ কিলোমিটার দৌড়ে ফের নিজের মালিকের কাছেই ফিরে এল পোষ্য কুকুর। অবাক হলেও এটাই কঠিন বাস্তব।

জানা গেছে, এক বছরের বুলম্যাসটিফ প্রজাতির মারুকে যখন মালিকের বাড়ির সামনে পাওয়া গিয়েছে, তখন সে ক্লান্ত ও আহত। আহত হয়েও সে মালিকের অপেক্ষায় বাড়ির কাছের একটি কারখানার সামনে দাঁড়িয়ে ছিল। আসলে পশু হলেও তারও হৃদয় আছে।

কিন্তু কেন এমন ঘটনা ঘটিয়ে ছিলেন পোষ্যের মালিক?‌ খোঁজ নিয়ে জানা যায়, বাড়িতে কুকুর রাখলে তা থেকে অ্যালার্জির সমস্যা তৈরি হচ্ছে। তাই মারুকে রাশিয়ার নভোসিবিরস্কের ট্রেনে তুলে দিয়েছিলেন মালিক। কিন্তু অচিনস্কের কাছের একটি স্টেশনে ট্রেন থামতেই জানালা দিয়ে তীব্র গতিতে লাফিয়ে বেরিয়ে পড়ে মারু। তারপর রাশিয়ার কান্ট্রিসাইডের ভয়াবহ জঙ্গলের ভেতর দিয়ে রেললাইন ধরে দৌড় শুরু। গন্তব্য মালিকের বাড়ি।

যে ক্যানেলে মারুর জন্ম সেখানেই তাকে পাঠিয়ে দিতে চেয়েছিলেন মালিক। মারুকে ট্রেনে উঠিয়ে দেওয়ার খবর তাদের কাছেও পৌঁছেছিল। কিন্তু ট্রেন থেকে মারু হারিয়ে যাওয়ার পর তারা ফেসবুকে ছবি দিয়ে খবর চেয়ে পোস্ট করেছিলেন। মারুকে খোঁজাও শুরু হয়। কিন্তু আড়াই দিন পর সোশ্যাল মিডিয়াতেই ফের জানা যায় মারু তার মালিকের বাড়িতে ফিরে গেছে।

ট্রান্স-সাইবেরিয়ান রুটে মারু যে জঙ্গল পাড়ি দিয়েছিল সেই জঙ্গল ছিল অত্যন্ত বিপজ্জনক। সেখানে ভাল্লুক এবং নেকড়ের ভয় ছিল। কিন্তু নিজের প্রাণের মানুষের কাছে ফিরে গেছে মারু। শুধু মাত্র ভালবাসার টানে। ‌‌এটাই ভালবাসা। হৃদয়ের টান।‌‌

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status