ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে আজ যা যা বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 11:07 AM

রাজধানীতে আজ যা যা বন্ধ

রাজধানীতে আজ যা যা বন্ধ

আজ বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯, ১০ শ্রাবণ ১৪২৬, ২১ জিলকদ ১৪৪০। দিনের শুরুতেই জেনে নিন আপনার পছন্দের জায়গাটি খোলা থাকছে কিনা।




তো চলুন জেনে নেয়া যাক আজ রাজধানীতে কোন কোন এলাকা, শপিংমল ও বিনোদন কেন্দ্র খোলা এবং বন্ধ থাকছে।

বন্ধ থাকবে যে সব এলাকা

মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট।

বন্ধ থাকবে যে সব মার্কেট

মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১, এবং ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মুকাররম মার্কেট, আজিজ কোওপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

বন্ধ থাকবে যে সব দর্শনীয় স্থান

বাংলাদেশ জাতীয় যাদুঘর:

রাজধানী ঢাকা শহরের দর্শনীয় স্থানের মধ্যে জাতীয় যাদুঘরটি অন্যতম। ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে এটি অবস্থিত। পিজি হাসপাতালের উল্টোদিকে এবং জাতীয় গ্রন্থাগারের পাশে মনোরম পরিবেশে আধুনিক কারুকার্য ও নকশায় নির্মিত এই যাদুঘরটি অগণিত মানুষের হৃদয় জয় করেছে। পরিস্কার-পরিচ্ছন্ন এবং সবুজ বাগানে ঘেরা চত্বরটি সহজেই দর্শকের হৃদয়কে আকর্ষণ করে। এই যাদুঘর একবার মন দিয়ে দেখলে বাংলাদেশ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়।

বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া জাতীয় যাদুঘর গ্যালারী শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল ১২.৩০ মিনিট হতে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। এছাড়া শুক্রবার বিকেল ৩.৩০ মিনিট থেকে সন্ধা ৭.০০টা পর্যন্ত খোলা থাকে।

সামরিক যাদুঘর:

এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে।

বিজ্ঞান জাদুঘর:

ঢাকার আগারগাঁও এলাকার জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক উপাদান নিয়ে গঠিত হয়েছে বিজ্ঞান জাদুঘর। সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। শুধু শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। বিজ্ঞান যাদুঘরের সাপ্তাহিত বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার।

আহসান মঞ্জিল:

বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল এক ঐহিতাসিক ভবন। এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতি। প্রাচীন সভ্যতার ধারক ও বাহক হিসেবে আহসান মঞ্জিল জাদুঘরের গুরুত্ব অপরিসীম। এটি এক সময় ব্রিটিশ ভরতীয় উপাধিপ্রাপ্ত ঢাকার নবাবদের বাসগৃহ ছিল। বিল্ডিংটি স্থাপত্যে দৃষ্টিনন্দন। যেকোনো মানুষের হৃদয়কে আকর্ষণ করে এর স্থাপনা কৌশল। জাদুঘরটির প্রথমতলা ও দ্বিতীয়তলায় রয়েছে নবাবদের ঐতিহ্যপূর্ণ জীবনযাত্রার চিত্র। জাদুঘরটি সর্বমোট ২টি গ্যালারিতে ভাগ করে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করা হয়েছে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার, শুক্রবার বিকেল ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত। শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status