|
বার্সেলোনার তরুণ ফুটবলারকে কেড়ে নিলো পিএসজি
নতুন সময় প্রতিবেদক
|
|
বার্সেলোনার তরুণ ফুটবলারকে কেড়ে নিলো পিএসজি নিজেদের বয়সভিত্তিক দলের জন্য এবার ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রম থেকে ১৬ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড লুই ব্যারিকে কেনে বার্সেলোনা। ব্যারিকে চেয়েছিল পিএসজিও। বিষয়টা টের পেয়ে ট্রান্সফার ফি নির্ধারিত হওয়ার আগেই ব্যারি নেয়ার খবর প্রকাশ করে দেয় বার্সেলোনা। যাতে পিএসজি আর সামনে না এগোয়। এছাড়া কিছুদিন আগে আয়াক্স আমস্টারডাম থেকে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে দলে ভেড়ায় বার্সেলোনা। ডি ইয়ংও পিএসজির অন্যতম টার্গেট ছিল। বলা হচ্ছে, ব্যারি-ডি ইয়ংকে না পাওয়ার ঝালটাই সিমন্সকে দলে ভিড়িয়ে মিটিয়েছে পিএসজি। আর এই দলবদলের কলকাঠি নেড়েছেন সুপার এজেন্ট মিনো রাইওলা। কমিশন খেয়ে খেলোয়াড়দের ক্লাব পাল্টে দিতে উস্তাদ রাইওলা। তিনিই সিমন্সের পরিবারকে বুঝিয়ে-শুনিয়ে রাজি করিয়েছেন। গত মাসেই সিমন্সের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। কালাতান ক্লাবটি নতুন চুক্তির জন্য চেষ্টা করছিল। কিন্তু রাইওলা বেশি বেতন প্রস্তাব করায় সিমন্সের পরিবার বেছে নিয়েছে পিএসজিকেই। টাকার অংকটা প্রকাশ করা হয়নি যদিও। তবে সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, পিএসজি এই খুদে ফুটবলারকে নিয়েছে আকাশছোঁয়া বেতনেই। সিমন্সকে নেয়া মধ্য দিয়ে বার্সেলোনা-পিএসজি সম্পর্কের কদর্য রূপ দেখা গেল আরেকবার। কতদিন এ প্রতিযোগিতা চলবে কে জানে! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
