ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অলস্টার এশিয়া-বিশ্ব একাদশের হয়ে কারা খেলবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 10:53 AM

অলস্টার এশিয়া-বিশ্ব একাদশের হয়ে কারা খেলবেন?

অলস্টার এশিয়া-বিশ্ব একাদশের হয়ে কারা খেলবেন?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে তারা।




মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে লড়বে অলস্টার এশিয়া ও বিশ্ব একাদশ। এশিয়া ও বাকি বিশ্বের নামিদামি ক্রিকেটাররা খেলবেন এতে।

অবশ্য টুর্নামেন্টটি নিয়ে বিসিবি অন্য দেশগুলোর সঙ্গে এখনও কোনো আলোচনা করেনি। তবে বোর্ডের নজর আছে এশিয়ার শীর্ষস্থানীয় সব দেশের দিকেই।

বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, কারা খেলবেন এ সিদ্ধান্ত নেয়া হয়নি। অলস্টার এশিয়ার হয়ে কারা খেলবেন, কারও সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। এখানে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান আছে। সঙ্গে বাংলাদেশ রয়েছে। আমাদের নজর প্রধানত এ পাঁচ দেশ। এগুলো থেকে ক্রিকেটার নিয়ে আমরা দল করতে পারি।

নামিদামি ক্রিকেটার নিশ্চিত করতে সামনের বছর ১৮ থেকে ২১ মার্চ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) নজর দেবে বিসিবি। নিশ্চিত করেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ অভিভাবক।

তিনি বলেন, এফটিপি অনুযায়ী কোনো দলের যদি খেলা থাকে, তা হলে ওই দলগুলো পাব না। বাইরের যত দেশ আছে, আমাদের ধারণা অনুযায়ী দুটি ছাড়া সব দল পাওয়া যাবে। তবে এ দুই দেশ সেই সময় টি-টোয়েন্টি খেলবে না। কাজেই তাদের টি-টোয়েন্টি ক্রিকেটার পাওয়া যাবে।

নাজমুল হাসান বলেন, আমরা অতীতের নামিদামি ক্রিকেটার নেব না। বর্তমানের সেরা ক্রিকেটার কারা, আমরা তাদের নিয়ে দল করতে চাচ্ছি। সত্যিকার অর্থেই এটি একটি উপভোগ্য সিরিজ হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বীকৃতি পেতে যাচ্ছে এ দুটি ম্যাচ। সেই মর্যাদা পাওয়ায় কোনো দলের ক্রিকেটাররা একে হালকাভাবে নেবে না, বিশ্বাস করেন বিসিবি বস।

তিনি বলেন, আন্তর্জাতিক মর্যাদা পাওয়ায় প্রত্যেকেই ম্যাচটি ভালোভাবে নেবে। এটিই বড় কথা। এখানে এলাম, খেলে গেলাম- এভাবে নেবে না। এটি স্ট্যাটাসে আসবে, তাদের ব্যক্তিগত র‌্যাংকিং নির্ভর করবে। ফলে সহজে নেয়ার উপায় নেই।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মের ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status