সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ন্যাতদের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার পৌরসভা, রানীগঞ্জ ইউনিয়ন,কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে ১০ কেজি চাল, ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় পৌরসভায় ত্রাণ বিতরন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। এর পূর্বে উপজেলার কলকলিয়া ইউনিয়নে ত্রান বিতরণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আলহাজ¦ আব্দুল হাসিম। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ত্রান বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার নবকুমার সিংহ, স্টেশন লিডার, সোহেল রানা, সাংবাদিক গোলাম সারোয়ার সহ ইউনিয়ন পরিষদের সদস্যা ও সদস্য বৃন্দ।