জগন্নাথপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপ বৃত্তির টাকার চেক প্রদান
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:08 AM
জগন্নাথপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপ বৃত্তির টাকার চেক প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে গতকাল বুধবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপ বৃত্তির টাকার চেক প্রদান করা হয়েছে।
বৃত্তির টাকার চেক প্রদান অনুষ্টানে উপজেলার নিবার্হী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভায় জগন্নাথপুরের কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।