ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সেনবাগে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 November, 2026, 6:41 PM

সেনবাগে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেনবাগে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।শনিবার (২১ নভেম্বর) সেনবাগ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ লতিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের আব্দুর রশিদ স্বর্ণকার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ (২৭) এবং ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের শামসুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল হানিফের ছেলে মোঃ জসিম (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status