ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 5:53 PM

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষ আটক

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষ আটক

অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেল থেকে ১১ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।




সোমবার (৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৩ জন পুরুষ।

হোটেল ম্যানেজার ছাহাবুল ইসলামসহ আটককৃতরা হলো- দক্ষিণ সুরমা থানাধীন পশ্চিমগাঁও গ্রামের মৃত ইমাদ আলীর ছেলে ইসমাইল (৪১), দোয়ারাবাজারের চন্ডিপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে মুজিব (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন মৃত বাবুল মোল্লার মো. ছাহাবুল ইসলাম (৪২), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন পনিশহর গ্রামের সেকান্দর আলীর মেয়ে লিমা (২৫), কক্সবাজার সদর উপজেলার রাবেতা গ্রামের আতুয়ার হোসেনের মেয়ে সুমি আক্তার (২০), শেরপুর সদর উপজেলাধীন চকপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে রুমকি (২৪), কুমিল্লার দাউদকান্দি উপজেলাধীন শহিদনগর গ্রামের আবুল হোসেনের মেয়ে অঞ্জনা আক্তার (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগাঁও উপজেলাধীন বেগুনগাঁ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মনিষা আক্তার (২৪), ময়মনসিংহ সদর থানার আকুয়া গ্রামের মো. ফারুকের মেয়ে আফসানা (২১), গাইবান্দার সাদুল্লাহপুর উপজেলাধীন উত্তর ভাঙ্গামোড় গ্রামের নুরু মিয়ার মেয়ে মিম (১৯) ও দোয়ারাবাজার উপজেলাধীন বাঘমারা গ্রামের সিদ্দিক আলীর মেয়ে শাহনাজ (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status