|
সারাদিন ব্রেকআপের গুঞ্জন, রাতে ‘অন্তরঙ্গ’ টাইগার-দিশা
নতুন সময় ডেস্ক
|
![]() সারাদিন ব্রেকআপের গুঞ্জন, রাতে ‘অন্তরঙ্গ’ টাইগার-দিশা সারাদিন বিচ্ছেদের খবর নিয়ে যখন সমালোচনা চলছে ঠিক তখনই রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরা থেকে টাইগার এবং দিশাকে ডিনার ডেট সেরে অনেকটা অন্তরঙ্গ হয়েই বের হতে দেখা যায়। আর এমন ঘটনা চোখে পড়া মাত্রই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এ যুগল। বৃহস্পতিবার রাতের টাইগার-দিশার ডিনার ডেটের কিছু ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে টাইগার পরেছেন জলপাই রঙের টি-শার্ট ও কালো জিন্স আর দিশা পরেছেন সাদা-নীল ফুলেল প্রিন্টেড পোশাক। বলিউডের অন্যতম আদুরে যুগল টাইগার শ্রফ ও দিশা পাটানি। যদিও হালের দুই তারকা কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা দেননি, তবে বি-টাউনের অনুরাগীমাত্রই জানেন তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। প্রায়ই তারা একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। লাঞ্চ বা ডিনার ডেটে হামেশাই ক্যামেরাবন্দি হন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
