ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
অঘটনের স্বপ্ন দেখছে আফগানিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 9:48 PM

অঘটনের স্বপ্ন দেখছে আফগানিস্তান

অঘটনের স্বপ্ন দেখছে আফগানিস্তান

ইমাম-উল-হক ও বাবর আজম মিলে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু মাত্র আট বলের ব্যবধানে দুজনকেই তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছে আফগানিস্তান। পাকিস্তানকে হারিয়ে স্বপ্ন দেখছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান।




ছোট সংগ্রহ নিয়ে লড়াই করতে হলে শুরুতে উইকেট দরকার ছিল আফগানিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই ফখর জামানকে ফিরিয়ে দিয়ে আফগানদের সেই শুরু এনে দেন মুজিব উর-রেহমান। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে ম্যাচ থেকে সব আকর্ষণ উধাও করার বন্দোবস্ত করে ফেলেছিলেন ইমাম ও বাবর।

এরপরই পাকিস্তানকে জোড়া ধাক্কা দিয়েছেন মোহাম্মদ নবী। ১৬তম ওভারের শেষ বলে ইমামকে (৩৬) ফেলেছেন স্টাম্পিংয়ের ফাঁদে। নিজের পরের ওভারে তুলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজমকে (৪৫) করেছেন বোল্ড।

পাকিস্তানি স্পিনাররা উইকেট থেকে সহায়তা পেয়েছিলেন ভালোই। আফগান স্পিনাররাও বল ঘোরাচ্ছেন ভালোই। পাকিস্তানের ভরসা হয়ে উইকেটে আছেন মোহাম্মদ হাফিজ (৬) ও হারিস সোহেল (৩)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status