ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
ডাক্তার টাকা নিয়েও ধর্ষণও করতে চায়! মামলা করে বিপাকে রোগী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 4:56 PM

ডাক্তার টাকা নিয়েও ধর্ষণও করতে চায়! মামলা করে বিপাকে রোগী

ডাক্তার টাকা নিয়েও ধর্ষণও করতে চায়! মামলা করে বিপাকে রোগী

প্রতারণা করে টাকা আত্মসাৎ ও শ্লীলতাহানি চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করে বিপাকে এক ভুক্তভোগী (২৮)। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে ডিএমপির মতিঝিল, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় জিডি করেছেন তিনি।




জানা যায়, শারীরিক সমস্যার কারণে হয়রানির শিকার ওই নারী সিলেট জেলার লালবাজার নিশ্চিন্তপুর (তেতলী) এলাকার মেসার্স শাহজালাল মেডিকেল হলে ডাক্তারের কাছে যান। সেখানে ডাক্তার মাওলানা মো. কামরুল ইসলাম রোগ সম্পর্কে ভয়-ভীতি দেখিয়ে তাবিজ-কবজের মাধ্যমে জিন তাড়ানোর কথা বলেন। সে অনুযায়ী তিনি ওই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন।

এর মধ্যে ডাক্তার কামরুল ওই রোগীর কাছ থেকে প্রতারণা করে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ সময় ভয়ে তার সঙ্গে ছোট ভাইকে নিয়ে দ্রুত পালিয়ে যান ওই নারী।

এ ঘটনায় গত ১১ জুন ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ০৭। মামলাটি ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯-৪(খ) তৎসহ পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৩ রজু করা হয়। সে অনুযায়ী আদালত কামরুল ইসলামকে জেলহাজতে পাঠান।

বার বার চেষ্টা করে জামিন না পাওয়ায় আসামির লোকজন বিভিন্নভাবে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর বাদী ঢাকা মতিঝিল, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় জিডি করেন। খিলগাঁও থানার জিডি নং ১৫৪৬। মতিঝিল থানার জিডি নং ১৪৪১।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান, আমার বাবা নেই। পাশে দাঁড়ানোর মতো অভিভাবকও নেই। একারই মামলা চালাতে হচ্ছে। খুব ভয়ে আছি। আসামি পক্ষের হুমকির পর আদালতে উপস্থিত হতেও ভয় পাচ্ছি। জানি না এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হবো। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালত আমার অসহায়ত্বের বিষয়টি নজর দেবেন।

সিলেট দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, মামলার পরপরই আসামিকে গ্রেফতার ও নিয়ম অনুযায়ী আদালতে হাজির করা হয়। পরবর্তীতে আদালত আসামিকে জেলহাজতে পাঠান। মামলার অগ্রগতি যথেষ্ট ভালো। পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছভাবে কাজ এগিয়ে নেয়া হচ্ছে। আমরা দ্রুতই চার্জশিট দিয়ে দিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status