|
ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভাগনেকে কোপালেন মামা
নতুন সময় প্রতিনিধি
|
|
ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভাগনেকে কোপালেন মামা পরিবার ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার বাড়ির সীমানা নিয়ে সোহেলের মামা খায়রুল ইসলাম ও চাচাতো মামা ফাইজুল কবিরের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা নিয়ে ফাইজুল ও তার পরিবারের লোকজন সোহেলকে দায়ী করে ক্ষুব্ধ হয়। শনিবার সকালে সোহেল তার নানার বাড়িতে যায়। সেখান থেকে ফেরার পথে চাচাতো মামা ফাইজুল কবিরের বাবা চাঁন মিয়া সোহেলকে তার ঘরে ডেকে নেয়। এ সময় ঘরের দরজা বন্ধ করে ফাইজুল (৩৩) ও তার ছোট ভাই শামীম (২০) সোহেলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশপাশের লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। আহত সোহেলের বড় ভাই সাজ্জাত আলম বলেন, আমরা কিশোরগঞ্জ শহরে থাকি। গ্রামের বাড়িতে বিরোধের বিষয়ে কিছুই জানি না। আমার ছোট ভাই নানার বাড়িতে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
