ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
'গোটা পেটে ক্যান্সার, চিকিৎসকরা বলেছিলেন বাঁচার সম্ভবনা কম'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 4:32 PM

'গোটা পেটে ক্যান্সার, চিকিৎসকরা বলেছিলেন বাঁচার সম্ভবনা কম'

'গোটা পেটে ক্যান্সার, চিকিৎসকরা বলেছিলেন বাঁচার সম্ভবনা কম'

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে সোনালি বেন্দ্রে অন্যতম। জনপ্রিয় এই অভিনেত্রীর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে হতাশ হয়েছিলেন তাঁর ভক্তরা। তবে মনের জোর আর ঠিকমতো চিকিৎসা তাঁকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে। সম্প্রতি, হার্পার বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন সোনালি।




সোনালি জানিয়েছেন, ''আমার গোটা পেটে ক্যান্সার ছড়িয়ে গিয়েছিল। নিউ ইয়র্কের চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোটা সারিয়ে তোলার সম্ভবনা মাত্র ৩০ শতাংশ। আমরা ভেঙে পড়েছিলাম। যখন আমি আমার লম্বা চুল কেটে ফেললাম, তখন আমার এক বন্ধু আমায় বলেছিল যে ওটা না কাটতে। হয়তবা এটা থেকেই আমার নতুন পটচুলা তৈরি হবে। তবুও আমি চেয়েছিলাম, আমার ওই পুরনো চুলগুলি কেটে ফেলাই হোক, ওগুলো যেন আর আমার নয়। আমার মনে হচ্ছিল আমি যেন আমার ওই লম্বা চুলের মধ্যে বড় বেশি লুকিয়ে রয়েছি। ''

৪৪ বছরের অভিনেত্রী আরও জানিয়েছেন, ''আমার পরিবার আশা ছেড়ে দিয়েছিল। তবে আমি ভেবেছিলাম, মৃত্যু আমার কাছে আসতেই পারে না। আর এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তবে আমি মৃত্যুর কথা কখনও ভাবিইনি। ''

হার্পার বাজার ম্যাগাজিনের কভার ফটো টুইটারে শেয়ার করে সোনালি লিখেছেন, '' আমাদের অভিজ্ঞতা কীভাবে আমাদের জীবনকে, আমাদের শারীরিক গঠনকে বদলে দেয় সেটা কেউই বলতে পারে না। সব পরিবর্তন চোখে ধরাও পড়ে না। আমি এটা থেকে যে শিক্ষা নিয়েছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। আমি বরং নতুন করে পোশাক পরতে চাই, সাজতে চাই। ''

সম্প্রতি প্রিয় বন্ধু গায়েত্রী ওবেরয়, সুজান খানের সঙ্গে একটি টিভি শোয়েও হাজির হয়েছিলেন সোনালি। সেখানে তিনি তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়া ও চিকিৎসা নিয়ে মুখ খুলেছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status