ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 3:03 PM
সর্বশেষ আপডেট: Sunday, 23 June, 2019, 6:37 PM

বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সেমিফাইনালের বিভিন্ন সমীকরণের অপেক্ষায় বাংলাদেশ দল ও সমর্থকরা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের তিন ম্যাচ হারলে বাংলাদেশের সুযোগ তৈরী হবে সেমিতে যাওয়ার। তবে! সে জন্য বাংলাদেশকে দিতে হবে কঠিণ পরীক্ষা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে এরপর ভারত ও পাকিস্তানের বিরুদ্ধ অবশ্যই অবশ্যই জয় পেতে হবে। এতো সব যদি! কিন্তু! হয়তো! এর মধ্যেও সেরা চার নিশ্চিত করতে না পারলেও রান সংগ্রহের দিক থেকে ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পিছনে রেখেছে টাইগাররা। শুধু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া আছে টাইগারদের ওপরে।





ইংল্যান্ডে বিশ্বকাপের ১২তম আসরে উইকেট যেন ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। রান পাচ্ছে সবাই। তবে আবার কম রানও করতে দেখা যাচ্ছে। গতকালের ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ম্যাচ হওয়া পর্যন্ত সর্বোমোট ১৫ ইনিংসে দলীয় সংগ্রহ ছাড়িয়েছে ৩০০ গণ্ডি। দলীয় এই সংগ্রহের দিক দিয়ে সবার উপরে অবস্থান করছেন পয়েন্ট টেবিলের চারে থাকা ইংল্যান্ড। তারপরই আছেন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া আর তৃতীয় স্থানে আছে পয়েন্ট টেবিলের ৬ষ্ট স্থানে থাকা দারুণ পারফর্ম করা বাংলাদেশ।

দেখা যায়, বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছয় ম্যাচের ছয় ইনিংসে ইংলিশদের সর্বমোট দলীয় সংগ্রহ ১৮৫৩ রান। এই ছয় ইনিংসের গড় রানও বিশ্বকাপে সর্বোচ্চ ৩০৯। ছয় ইনিংসের চারটিতেই মরগান-স্টোকসরা ছাড়িয়েছেন ৩০০ এর গণ্ডি। ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ আফগানিস্তানের সাথে ৩৯৭ রান। আর তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ শ্রীলঙ্কার সঙ্গে ২১২ রান। ইংল্যান্ডের পরেই আছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ছয় ম্যাচের ছয় ইনিংসে অজিদের মোট সংগ্রহ ১৮৩৫। প্রথম স্থানে থাকা ইংলিশদের থেকে মাত্র ১৮ রান দূরে অসিরা। ছয় ইনিংসে অজিদের গড় রান দাঁড়িয়েছে ৩০৬। সর্বোচ্চ রান ৩৮১ বাংলাদেশের বিপক্ষে। আর সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২০৯ রান। সেটিও আফগানিস্তানের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে।
আর এরপরের স্থানেই আছে বাংলাদেশ। ভারত, নিউজিল্যান্ড, উইন্ডিজদের থেকে বেশ এগিয়েই আছে বাংলাদেশ এই তালিকায়। টাইগাররা বিশ্বকাপের ছয় ম্যাচে কেবল পাঁচ ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পেয়েছে। আর এই পাঁচ ইনিংসে ৩০২ রান গড়ে নিজদের নামের পাশে সংগ্রহ করেছে ১৫০৯ রান। যেখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান। আর সর্বনিম্ন দলীয় স্কোর ২৪৪ নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপে সাকিব-মুশফিকরা তিন ইনিংসে ৩০০ এর অধিক রান তুলেছে।

এই তালিকায় উঠে আসতে বাংলাদেশ পেছনে ফেলছে ভারতের মতো শক্তিশালী দলকে। নিউজিল্যান্ড এবং উইন্ডিজের মতো দলকেও। উইন্ডিজ তাদের ছয় ম্যাচের পাচটিতে ব্যাটিং করতে পেরেছে বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। তাদের পাঁচ ইনিংসে ১২০০ রান সংগ্রহ করেছে আর রানের গড় ২৪০। আর ভারত বাংলাদেশের থেকে এক ম্যাচ কম খেলেছে। তারপরেও বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে ৩৬৭ রানে। ভারতের রান সংগ্রহ চার ইনিংসে ১১৪২ রান যেখানে তাদের প্রতি ইনিংসে গড় রান দাঁড়িয়েছে ২২৮।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status