|
বিতর্কে কান দিচ্ছেন না সাইফউদ্দিন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিতর্কে কান দিচ্ছেন না সাইফউদ্দিন বিতর্ক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হারের ম্যাচে না খেলাকে ঘিরে। বাংলাদেশ স্কোয়াডের কোনো এক সদস্য সন্দেহ প্রকাশ করেন, সাইফউদ্দিনের চোট ম্যাচ না খেলার মতো গভীর নয়। তিনি আসলে ভয় পেয়ে খেলেননি। এ ব্যাপারে শনিবার ফোনে সাইফউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে প্রথমে তিনি বলেন, 'মিডিয়ার সঙ্গে কথা বলা নিষেধ।' অবশ্য আবেগের জায়গায় টোকা পড়তেই পরমুহূর্তে মুখ খোলেন, 'পিঠে ব্যথা আছে, পরের ম্যাচেও বোধহয় খেলতে পারব না। ফিজিও থিলান আমাকে দেখছেন। টিম ম্যানেজমেন্ট সব জানে। বাইরের বিষয় নিয়ে চিন্তা করি না।' সমকাল চোট সাইফউদ্দিনের পুরনো সমস্যা। টেনিস অ্যালবোর ব্যথা নিয়ে ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর হয়ে খেলেছেন তিনি। পিঠের যে ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারলেন না, সেটাও পুরনো সমস্যা। চোট পরিচর্যা করেই জাতীয় দলে খেলছেন সাইফউদ্দিন। ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপেও চারটি ম্যাচ খেলেছেন ফেনীর এ তরুণ। হঠাৎ করেই তার বিরুদ্ধে ওঠা এই বিতর্কে বিস্ময় প্রকাশ করেন আকরাম, 'যে এতগুলো ম্যাচ খেলল, কোথাও ভয় পেল না। সেই খেলোয়াড় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভয় পাবে, এটা কি বিশ্বাসযোগ্য? শনিবার ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ফোনে বিসিবির এ পরিচালক বলেন, 'সাইফউদ্দিনকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেটা ঠিক নয়। দলের সঙ্গে ফিজিও আছে, সে সিদ্ধান্ত নেবে, ইনজুরি থাকলে একজন খেলতে পারবে কি পারবে না। সাইফউদ্দিন খেলার জন্য প্রস্তুত ছিল; কিন্তু তাকে খেলতে দেননি ফিজিও।' টুকটাক সমস্যা সব দলেই থাকে, সেগুলো নিজেরা মিটমাট করেও নেয়। মাশরাফি বিন মুর্তজারাও তাই করেছেন। এরপর পরও হঠাৎ করেই কেন এই বিতর্কের সৃষ্টি? যে কারণেই হোক বা যে উদ্দেশ্যেই সাইফউদ্দিনকে বিতর্কিত করার চেষ্টা করা হোক, টিম ম্যানেজমেন্ট বিষয়টিকে পাত্তা দিচ্ছে না। সাইফউদ্দিনও স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। দলের ভেতরে অবিশ্বাসের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, কেউ অবিশ্বাস করছে কি-না জানি না। তবে আমি আমার জায়গায় ঠিক আছি।' কাঁধে চোট থাকায় মোসাদ্দেক হোসেনও খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যথা কমে যাওয়ায় আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে পাওয়া যাবে তাকে। সাউদাম্পটন থেকে ফোনে এ স্পিন অলরাউন্ডার বলেন, 'বাঁ কাঁধে ব্যথা ছিল, এখন মোটামুটি ভালো। আশা করি পরের ম্যাচে খেলতে পারব। আজ ও কাল প্র্যাকটিস আছে। ফিজিও দেখছেন। মনে হয় খেলতে সমস্যা হবে না।' মোসাদ্দেক বিতর্কের মধ্যে নেই। বিশ্বকাপে খেলতে ভালোই লাগছে তার, 'দল জিতলে ভালো লাগে। বিশ্বকাপে সব দলই তো ভালো। সবার সঙ্গে তো জিততে পারব না। তবে আমরা বেশি ম্যাচ জেতার চেষ্টা করছি।' মোসাদ্দেক ব্যাটিং অলরাউন্ডার হলেও বিশ্বকাপে তার অফস্পিন বোলিং থেকেই লাভবান হচ্ছে দল। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তার অভিজ্ঞতা অম্লমধুর, 'আমার পারফরম্যান্স মোটামুটি হচ্ছে। আরও ভালো করতে পারলে খুশি হতাম। যেখানে ব্যাট করি সেখানে বড় ইনিংস খেলার সুযোগ এমনিতেই কম থাকে। তবে ইনিংসগুলো আরও ভালো হওয়া উচিত ছিল।' সেমিফাইনালের সমীকরণ নিয়ে ময়মনসিংহের এ ক্রিকেটার বলেন, 'আমরা এখনও রেসে আছি। বাকি তিনটি ম্যাচই জিততে হবে। এক কথায় ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।' বোঝাই যাচ্ছে, বিতর্ক দূরে ঠেলে সেমিফাইনালের স্বপ্ন আঁকড়ে ধরে আছেন ক্রিকেটাররা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
